শেষ বিকেলের গল্প
০৩ রা মে, ২০১৪ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল খুব ঘোরের মাঝে ডুবে থাকতে ইচ্ছে করে
জ্যামে বসে মাথা নিচু করে নিজের ভেতর ডুব দেবার মতো,
অথবা শহরের ব্যস্ত কোলাহলের মাঝেও খুব দূরে
প্রায় পাতাহীন কোন গাছের ডালে বসা
নাম না জানা পাখীদের জগতে হারাবার মতো...
ইচ্ছে করলেই কি ডুবে যাওয়া যায় না?
ভাবনার অতল গহীনে,অথবা কোন চেনা শহরের অচেনা মায়ার ভীড়ে...
এক ঝাটকায় হারিয়ে যাওয়ার গল্প গুলো
কেন নীল-জলছাপের সেই পাতা জুড়ে কালো অক্ষরে ফুঁটে উঠে না?!
আজকাল তাহলে গল্প গুলো কোথায় চলে যায়?গল্পেরা কোথায় হারায়?!
স্বচ্ছ জলের উপর মেঘ ভেসে যায়
নীল,সাদা অজস্র মেঘের ভেলা
ব্যস্ত দিনের কোন শেষ বিকেলে,
ঝিলের রোদ ছোঁয়া জলের গভীরে
নীল আকাশ চেয়ে থাকে
চেয়ে থাকে মেঘ,অজস্র প্রশ্ন নিয়ে!
জল ছুঁয়ে দেখি একটু?
একটু আকাশ ছুঁই?
হাতের কৃষ্ণচূড়া গুলো কে আকাশে ভাসিয়ে দেই?
একটু চোখ বুঁজে স্বপ্ন গুলো খুঁজি?
খুব দূর থেকে হাওয়া ছুঁয়ে যায়
ক্লান্ত পায়ে জড়ানো নূপুরে নতুন ছন্দ উঠে
ধীরে ধীরে,সন্তর্পণে!
থেমে যাওয়া হাতে জড়ানো চুড়িরা সুর তোলে
মৃদু ছন্দে,সুপ্ত আবেশে...
বসন্তের কোন শেষ বিকেলে
আরেকটা গল্প হেঁটে বেড়ায়
প্রাণপনে ছুঁটে যায় এখান থেকে ওখানে
আর পুরনো গল্পেরা?
বিদায় নিতে থাকে পুরনো বসন্তের হাত ধরে,
গল্পেরা চলে যায়,রেখে যায় মায়া
অনেক কথা বলে যায়,থাকে আলোর মাঝেও কায়া!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন