somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোহেল তাজের পদত্যাগের নেপথ্য কারণ

২৭ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদের সন্তান সোহেল তাজ। বাংলাদেশের স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী হবার পর জনগণ ভেবেছিল তাজউদ্দিন পরিবারের সন্তান দেশকে সন্ত্রাসমুক্ত করতে পারবে। সে পথে এগিয়েও যাচ্ছিলেন তিনি। আপোষহীন মন্ত্রী হিসেবে অল্পদিনের মধ্যেই নিজের যোগ্যতার প্রমাণ তিনি দিয়েছেন। কিন্তু এক রহস্যজনক কারণে তাকে পদত্যাগ করতে হয়েছে। দেশের মানুষ সঠিক তথ্য জানেন না বলে তারা দোষ দিয়েছেন সোহেল তাজকেই। মিডিয়ার সম্মানিত সাংবাদিকরা বলেছেন, সোহেল তাজ পদত্যাগের নামে নাটক করেছেন। কিন্তু আসলেই কি তিনি নাটক করেছেন? কেন একজন মন্ত্রী হয়েও কয়েকমাসের মাথায় তাকে পদত্যাগ করতে হলো তা কি জাতি জেনেছেন? সোহেল তাজ এমন লোক নন যে, অভিমান করে পদত্যাগ করবেন বা নাটক করবেন। তার পদত্যাগের কারণ আছে। সে কারণটি যদি কেউ শোনেন তবে তার সমর্থন সোহেল তাজের দিকেই যাবে। সাংবাদিকরা সে তথ্যগুলো জানার পরও কেন দেশবাসীকে জানালেন না কাদের ভয়ে চুপ থাকলো। জাতি তা জানতে চায়।
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মন্ত্রীসভায় তার ফুফাতো ভাই শেখ সেলিমকে আশ্রয় দেননি। কারণ এই শেখ সেলিমের কারণেই তাকে জেলের ভাত খেতে হয়েছে। কিন্তু শেখ সেলিমের ক্ষমতা তাতে কমেনি। তিনি আগের মতোই তার অপকর্ম চালিয়ে যাচ্ছেন। ঘটনার সূত্রপাত বিমানবন্দরে। একটি চোরাচালান আটকে দেয় পুলিশ। সোহেল তাজ পুলিশের ভূমিকা সমর্থন করেন। কিন্তু ফোন আসে শেখ সেলিমের কাছ থেকে। ছেড়ে দিতে হবে চোরাচালানকারীকে। কারণ চোরাচালানকারী তার আত্মীয়। সোহেল তাজ তার আদেশ মানেননি। তখন সেলিম সোহেল তাজের অফিসে যান। সেখানে তাদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে শেখ হেলাল সন্ত্রাসীদের নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অফিসে যান। সেখানে সন্ত্রাসী ও শেখ সেলিম শেখ হেলাল সোহেল তাজকে শারিরীকভাবে লাঞ্ছিত করেন। মারধরের এক পর্যায়ে পুলিশ এসে সোহেল তাজকে বাঁচায়।
এ অবস্থায় সোহেল তাজ বিচার চান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। কিন্তু পরিবারের কাছে জিম্মি প্রধানমন্ত্রী কোনো বিচার করতে পারেননি। তাই সোহেল তাজ মানসম্মান রক্ষা করতে পদত্যাগ করতে বাধ্য হন। এটাই সোহেল তাজের পদত্যাগ নাটক। জাতির বিবেকের কাছে প্রশ্ন, যে দেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নেতার হাতে মার খান সে দেশে অন্যদের অবস্থা কী?
শেখ সেলিম এখন মুক্তিযুদ্ধের অন্যতম সেনাপতি শফিউল্লাহর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। সেদিন তো শফিউল্লাহ না, শেখ সেলিমও চুপ ছিলেন। তোফায়েল আহমেদ রক্ষীবাহিনীর প্রধান হওয়া সত্ত্বেও বঙ্গবন্ধুকে রক্ষায় একটা মানুষ নামাতে পারেননি। তবে কেন শুধু শফিউল্লাহকে দোষ নিতে হবে? শেখ সেলিম সেদিন মার্কিন দূতাবাসে আশ্রয় নিতে গিয়েছিলেন। ইতিহাস বলে এ মার্কিন দূতাবাস বঙ্গবন্ধুর খুনের সঙ্গে জড়িত। শেখ সেলিম এর কী উত্তর দেবেন?
দেশের বিদ্যুৎ সমস্যা প্রকট। দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু কোনো পরিকল্পনা নেয়া যাচ্ছে না। কারণ শেখ সেলিম। তিনি টেন্ডার করতে দিচ্ছেন না। কোনো কোম্পানিকে ঢুকতে দিচ্ছেন না। শেখ সেলিম আওয়ামী লীগের ভেতর তারেক রহমান হয়ে উঠেছেন। দেশের স্বার্থে তার ব্যাপারে প্রধানমন্ত্রীকে সতর্ক হবে হবে। কারণ তারেক রহমান একজন যথেষ্ট দল ও দেশের সর্বনাশ করার জন্য।
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×