রোববার দিবাগত গভীর রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রীহোস্টেলে ছাত্রলীগ নেতাদের প্রবেশ ও ছাত্রীদের হুমকি দেয়ার ঘটনায় তোলপাড় চলছে। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন ছাত্রীরা। সোমবার বেলা সাড়ে এগারটায় মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন শেষে ছাত্রীরা অধ্যক্ষের কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ করা হয়।
ছাত্রীরা জানান, সোমবার গভীর রাতে মেডিকেল কলেজের অবৈধ ছাত্রকর্মীপরিষদের ভিপি আবদুল্লাহ মারুফ ও প্রোভিপি আবদুল বাকিসহ বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা মাতাল অবস্থায় ছাত্রীনিবাসে প্রবেশ করে।
অভিযুক্তরা কয়েকজন ছাত্রীর নাম উল্লেখ করে তাদের হোস্টেল ত্যাগের নির্দেশ দেয় এবং নানা অসংলগ্ন আচরণ করে। এ সময় ছাত্রী হলের অন্যান্য ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি সোমবার ছাত্রীরা কলেজ অধ্যক্ষকে লিখিতভাবে জানিয়েছেন।
তারা ছাত্রী হলের নিরাপত্তা ও মহিলা হোস্টেল সুপার নিয়োগসহ ১০ দফা দাবি তুলে ধরে জানান, আজকের মধ্যে দোষীদের বিচার করা না হলে ছাত্রীরা ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলন গড়ে তুলবেন তারা।
অভিযুক্ত ছাত্রলীগ নেতারা গণমাধ্যমের কাছে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। অপরদিকে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. শহীদুল আলম গনমাধ্যমকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করে বিষয়টি কৌশলে এড়িয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের পক্ষ অবলম্বন করেন। একপর্যায়ে তিনি জানান, ছাত্রীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। হোস্টেল সুপারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
হোস্টেল সুপার ডা. এস.এম সরোয়ার বলেন, “আমি আজ (সোমবার) কলেজে এসে গত রাতের এ অপ্রীতিকর ঘটনার খবর পেয়েছি। কলেজ কর্তৃপক্ষ উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাসিমুল হককে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করলে পরবর্তী পদক্ষেপ নেবে কলেজ কর্তৃপক্ষ।”
গভীর রাতে মেডিকেল কলেজের ছাত্রীহোস্টেলে ছাত্রলীগ নেতারা: বরিশালে তোলপাড়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দোষটা কি কপালের, নাকি রক্তের.... :-0 :-ls :#|
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।