somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সুলতান সুলেমান
I am a simple man , who is trying to be a human

ব্যবহারে বংশের পরিচয়

১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা শহরে ডিপার্ট্মেন্টাল স্টোর এখন ভূরি ভূরি। কম বেশী সবারই কোন না কোন সময় কোন না কোন কিছু কেনার জন্য তেমন কোন না কোন ডিপার্ট্মেন্টাল স্টোরে যাওয়াই হয়েছে নিশ্চয়। সেখানে কর্তব্যরত সেলস পারসনের সাথে আপনার ব্যবহারটা কেমন থাকে কোন কিছু জিজ্ঞাসা করার সময় বা কোন কিছু খুঁজে পাওয়ার সময়?
আজকে আমার এক ফ্রেন্ড এর সাথে খুব গল্প হচ্ছিল। ও ঢাকার বেশ অভিজাত এলাকার একটা ডিপার্ট্মেন্টাল স্টোর এর সেলস পারসন হিসেবে আছে। একদম সকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত টানা দাঁড়িয়ে থেকে ক্রেতাদের এটা সেটা এগিয়ে দিয়ে, বা তাদের পছন্দমতো কোন প্রোডাক্ট খুঁজে দিয়ে সাহায্য করে থাকে। খুব বেশী দিন হয়নি তার চাকরীর বয়স। তবুও, সেই চাকরির এটা সেটা নিয়ে কথায় কথায় আজকের দিনের একটা ঘটনা খুব হাসি মুখে বলল ও!
এক ফরেন দম্পতি কেনাকাটা করতে এসেছিল। প্রাণ এর একটা প্রোডাক্ট নিয়ে ফ্রেন্ড'র কাছে এসে প্রোডাক্ট এর এক্সপায়ার ডেইট আর ওজন জিজ্ঞাসা করছিল, কারন সেটা বাংলায় লেখা ছিল। ও সব তথ্য সুন্দর করে ওদের জানাতেই ওরা খুব খুশি হয়ে বারবার থানক্স দিচ্ছিল। এরপর আরও এটা সেটা নিয়ে কথা বলছিল। বলছিল ফার্ম ফ্রেশ এর দুধ ওদের খুব পছন্দ। তারা নিজে থেকেই জিজ্ঞাসা করে আমার ফ্রেন্ড সেটা ট্রাই করেছে কিনা। কেনাকাটা শেষ করে যাওয়ার সময় আমার ফ্রেন্ড এর কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে যায়, ফ্রেন্ড এর ব্যবহারের প্রশংসা করে যায়।
এবং এখন আসুন শুনি বেশীরভাগ ক্ষেত্রে আমাদের আপন মানুষ, মানে দেশী মানুষ এর ব্যবহার কেমন থাকে এমন কোন ক্ষেত্রে! সেলস ডিপার্ট্মেন্টে যারা জব করে তারা অবশ্যই অতি নিম্নমানের মানুষ, যাদের চেহারার দিকে তাকায়ে কথা বলতে হয় না। তাছিল্যের ভাব করে কোন কিছু অর্ডার করতে হয়। 'এই এইটা এনে দাও তো' 'এই যে, এই আচার আরেকটা বের করো তো' 'এই মেয়ে এখানে একটু আসো এটা ধরো'!!এটা কথাগুলো আমি বলি নাই, বলেছে আমার ফ্রেন্ড, যে এমন ব্যবহারের সম্মুখীন হয় প্রতিদিন। জাঁকজমক ড্রেস পরিহিত বিরাট বড়লোক মানুষেরা বড় বাজেটের বাজার করতে আসে প্রতিদিন, যাদের কাছে ডিপার্ট্মেন্টাল স্টোর এর সেলস পারসন, 'হ্যাক থু' করার মতো কেও একজন! যেটা তাদের ব্যবহারে, তাদের অভিব্যাক্তিতেই ফুটে ওঠে!
এতো বড়(!) মানুষগুলো এই সামান্য কার্টেসিটাই জানে না, অথচ তারা অনেক বড়(!) মানুষ! যারা সামান্য ভদ্রতাটুকুও শিখে নাই! ভদ্রতা জিনিসটা হয় তাদের মজ্জাতে নাই, অথবা টাকার গরমে সেটা মরে গেছে। সেলস পারসন একজন যার সাথে সুন্দর করে কথা বললে যাদের মানসম্মান বুড়িগঙ্গায় মিশে যায় তারা জানেই না যে কিছু মানুষের চোখে তারা ওই বুড়িগঙ্গার কীট এর মতোই কেও একজন!
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×