পণ করেছি এখন হতে, হেঁটেই যাব ঢাকা
হাঁটব কেবল দেখব যখন, রাস্তা খানি ফাঁকা
ঢাকা শহর অনেক দূর, লাগবে অনেক ঘন্টা
তবুও গাড়ী চড়তে যেন, চায় না আমার মনটা
আগের দিনে মানুষ যেমন, যেতো ঢাকায় হেঁটে
সঙ্গে নিত রুটি, চিঁড়া, পান সুপারি বেঁটে
তেমনি করে এই জমানায়, হেঁটেই যাব ঢাকা
ভয় করে যে কখন জানি, ওল্টে গাড়ীর চাকা
যেতে যেতে ঢাকা শহর, গাইব একটি গান
সময়ের চেয়ে জীবনটা ভাই, অনেক মূল্যবান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


