somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিয়াল রাজা

২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক বনে ছিল এক শিয়াল। তার কেন জানি ইচ্ছা হলো সে রাজা হবে। তাই সে ভাবতে থাকে কিভাবে বনের রাজা হওয়া যায়।
শিয়ালের আছে এক বউ। সে বলল, বউ আমার রাজা হওয়ার খুব ইচ্ছে। বল তো আমি এই বনের রাজা হতে পারি কিভাবে।
শিয়ালনী বলে, ইশ, রাজা হওয়া এতো সোজা না। বুঝেছ এবার?
শিয়াল বলে, আমি স্বপ্নে দেখেছি, আমি এ বনের রাজা হয়ে গেছি। কিন্তু কিভাবে যে বনের রাজা হবো, সেটাইতো বুঝতে পারছি না। আচ্ছা শিয়ালনী তোমার না সাতছালা বুদ্ধি আছে? আমাকে একছালা বুদ্ধি ধার দাও। আমি কোনোমতে রাজা হয়ে যেতে পারলে পরে তোমার বুদ্ধি তোমাকে ফেরৎ দিয়ে দেব। বুঝেছ?
শিয়ালনী তার কথা শুনে মুচকি মুচকি হাসে। শিয়ালনী বলে, তুমি তো আমাকেই ঠিকমতো খাওয়াতে পার না। তো বনের রাজা হলে পরে এতো এতো প্রজাদের তুমি চালাবে কিভাবে, হেহ্?

শিয়াল বলে, একবার রাজা হয়ে গেলে পরে সেটা দেখা যাবে নে। এখন আমাকে রাজা হওয়ার বুদ্ধি দাও তুমি।
শিয়ালনী বলে, আচ্ছা তোমাকে বুদ্ধি দিয়ে রাজা বানালে পরে তুমি রাজ্যটা চালাতে পারবে কি না সেটা আমার পরীা করে দেখতে হবে। তুমি রাজি?

শিয়াল বলে, দেখো, বনের রাজা হওয়ার জন্য আমি অনেক কিছুই করতে পারব। বলো, কী করতে হবে আমার।
শিয়ালনী বলে, ওই যে একটা গ্রাম দেখা যায়, ওই গ্রাম থেকে যদি তরতাজা হাঁস আর মুরগী এনে খাওয়াতে পার তবেই বুঝব যে তুমি রাজা হতে পারবে।
শিয়াল বলে, শিয়াল ওই গ্রামের দিকে তাকিয়ে বলে, দেখো, যা থাকবে কপালে। আমি আজই হাঁস আর মুরগী নিয়ে আসব। আচ্ছা?

শিয়াল গেল গ্রামে। গভীর রাত। সবাই আছে ঘুমিয়ে। চুপি চুপি মুরগীর খোপের কাছে গেল শিয়াল। সে অনেক কায়দা করে খোপের একটা ডালা ফাঁক করে ঢুকে পড়ল। একটা মুরগী খপ করে ধরে দিল এক দৌড়। অমনি টের পেয়ে গেল কয়েকটা কুকুর। তারা ঘেউ ঘেউ করে ছুটল শিয়ালের পিছে। কুকুরের সাথে আর পেরে উঠছে না শিয়াল।

কুকুরেরা কামড়ে ধরল শিয়ালকে। শিয়াল বুদ্ধি করে বলল, দেখো, এভাবে কামড়াকামড়ি করে তোমাদেরও লাভ নেই, আর্মাও লাভ নেই। এরচেয়ে ভাল তোমাদের একটু মাংস দেই, তাই মজা করে খাও। এ কথা শুনে কুকুরের জিহ্বায় পানি এসে গেল। কুকুর সুরুৎ করে পানি গিলে বলে, আচ্ছা তাই করো, দেও, দেও খাই। শিয়াল বলল, একটু না, পুরোটাই নেও। এই বলে শিয়াল পুরো মুরগীটাই দিয়ে দিল কুকুরকে। কুকুরেরা খুশি হয়ে বলে, তুমি তো পাকা শিকারী। তুমি চুরি করবে আর আমাদের ভাগ দিবে। আমরা তোমাকে বাধা দিব না। কুকুরেরা টানাটানি করে মুরগীটা খাচ্ছে। এইফাঁকে শিয়াল চলে গেল গিরস্থের বাড়ি। সে এবার একটা মুরগী আর একটা হাঁস চুরি করে নিয়ে সোজা চলে গেল বনে।
শিয়ালনী তো মহা খুশি! শিয়ালনী সবকিছু শুনল। সে বনের সকল শিয়ালকে খাওয়াল দাওয়াত করে। সবাই পেটভরে খেয়ে খুশি হয়ে গেল।

শিয়ালনী সবাইকে বলল, আমার স্বামী অনেক সাহসী আর বুদ্ধিমান। আজ তোমরা মজা করে যে তাজা হাঁস-মুরগীর মাংস খেলে তা কোথা থেকে এলো আর কে এনেছে, কীভাবে এনেছে, জানো?
সবাই চোখ বড় করে বলল, না, আমরা এর কিছুই জানি না।
শিয়ালনী গর্ব করে শিয়ালকে দেখিয়ে বলে, এগুলো এনেছে আমার স্বামী এই শিয়াল। পাশের যে গ্রামে তোমরা পাগলা কুকুরের ভয়ে ঢুকতেই পার না, সে সেই গ্রাম থেকে এনেছে এই হাঁস আর মুরগী। শুধু তাই নয়, এ বনে যখন খাদ্য সমস্যা দেখা দেয় তখন তোমাদের খাইয়ে বাঁচিয়ে রাখতে পারবে এই সাহসী শিয়াল। বুঝেছ তোমরা?

সবার মুখ তখন আনন্দে চিকচিক করে উঠল। তারা বলল, আমরা এই সাহসী শিয়ালকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই।
শিয়ালনী বলে, শুধু ধন্যবাদ আর কৃতজ্ঞতা দিলেই তো হবে না। এই সাহসী আর বুদ্ধিমান শিয়ালকে উপযুক্ত সম্মানও দিতে হবে। কি বলো তোমরা?
ওরা বলল, ঠিক বলেছ তুমি, সম্মানও দিতে হবে।
শিয়ালনী বলে, এই সাহসী আর বুদ্ধিমান শিয়ালকে বানাতে পারি আমাদের রাজা। তখন তিনি এ বনের সকল শিয়ালের বিপদে কাজে লাগবেন। আর প্রয়োজনে ওই গ্রাম থেকে তাজা হাঁস-মুরগী এনে আমাদের মজা করে খাওয়াতেও পারবেন। কী বলো তোমরা?
সবাই রাজি হয়ে গেল। তারা বলল, এখন থেকে আমরা তাঁকে রাজা মানলাম।
”আমার রাজা-তোমার রাজা, শিয়াল রাজা-শিয়াল রাজা” এ শ্লোগানে বন কাঁপিয়ে তুললো শিয়ালেরা।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×