মলিন মুখে মনিরা এখন, হুইল চেয়ারে বসে
বলছে ডেকে, এই দেখো না, পা গিয়েছে থসে
যাক চলে যাক পা-খানি মোর, জীবনটা যে বাচে
বেচে থাকার এই আকুতি, করছি সবার কাছে
হাজার হাজার ভাইয়া-আপু, হাত বাড়িয়ে দাও
মনিরা নামের এই মেয়েটির, দুঃখ ঘুচে দাও
এমন যদি হতো-
হাজার হাজার ভাইয়া-আপু, হাত বাড়িয়ে দিলো
মনিরা নামের এই মেয়েটির দুঃখ কেড়ে নিলো
মনিরা এখন সুস্থ হয়ে, করছে খেলাধুলা
এমন স্মৃতি এক জীবনে, যাবেনারে ভোলা!
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



