somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় কন্যাশিশু দিবস আজ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"কইন্যা হইয়া জন্ম নিছ, এত বাহানা কইর না, যেইডা দেই হেইডা খাও-যেইডা কই হেইডা হোনো" এমন কত কথা যে শুনতে পাওয়া যায় গ্রামে গেলে। দেখে মনে হয় পিতা-মাতারা তাদের মেয়েকে পরের বাড়িতে গিয়ে কাজ করে খাওয়ার জন্য আর বাড়ির সকলের মন জুগিয়ে চলার জন্য তৈরি করে।
ছেলেশিশুর বেলায় তেমনটি হয় না। কারণ ছেলেরা থাকবে বাড়িতে। সে বাড়ি-ঘর দেখবে। সম্পদ আর পিতা-মাতাকে রক্ষা করবে। ছেলেশিশুটি হবে বংশের বাতি। তাই তার এত যত্ন। অনেক পিতা-মাতার ভেতরেই এমন একটা চিন্তা কাজ করে।
জাতীয় ছেলেশিশু দিবস নেই তবে আজ জাতীয় কন্যাশিশু দিবস। স্কুলে এই নিয়ে অনুষ্ঠান হলো। রেলি হলো। আলোচনা হলো। কন্যাশিশুর নানান সমস্যা আর অধিকার নিয়ে বিতর্ক অনুষ্ঠান হলো। বিতর্কে জয়লাভ করার জন্য অনেক কিছু জানতে হলো আমাদের। অনুষ্ঠানে কন্যাশিশুর বাস্তব অবস্থা নিয়ে তর্কের ঝড় তুলেছি আমরা। বেশ ব্যস্ততার মাঝে পার করে দিলাম দিনটি। মনে হলো আমরা অনেক কিছু করে ফেলেছি।
এতকিছু করে বাসায় আসার পর টেলিভিশনের পর্দায় আদুরি নামের ছোট্ট মেয়েটিকে দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। পিতা-মাতা কত আদর করে তার নাম রেখেছিল আদুরি। আর সেই আদুরির কপালে আদরের এই ছিরি!

শিশু অধিকার রক্ষায় সরকার অনেক সুন্দর আইন করেছে। কেউ শিশুর ইচ্ছার বিরুদ্ধে জোর করে কিছু করাতে পারবে না। শিশুর থাকা-খাওয়া, নিরাপত্তা ও আদর-যত্ন এবং লেখাপড়ার সুযোগ দিতে হবে। অবহেলা করা বা কষ্ট দেওয়া যাবে না, অসম্মান করা যাবে না। বড় হয়ে ওঠার জন্য তাকে সুযোগ করে দিতে হবে। তার ওপর অন্যায়ভাবে বা জোর করে কিছু করা হলে জেল-জরিমার ব্যবস্থা আছে।
শিশুদের অধিকার রক্ষার জন্য প্রতি থানায় শিশু ডেস্ক আছে। কেউ বিপদে পড়লে এক দেৌড়ে থানায় গিয়ে বিচার চাইতে পারবে। আর আইনের আশ্রয় নিতে পারবে। এত কিছুর পরেও কি শিশুদের ওপর বড়দের অত্যাচার বন্ধ হয়ে যাবে? না। এর জন্য সবচেয়ে বেশি দরকার বড়দের সচেতনতার। কারণ সব শিশুরাই থাকে সব বড়দের আশ্রয়ে। বড়দের কথায় চলতে হয় শিশুদের। তাই বড়রা যতদিন সচেতন না হবেন ততদিন শিশুরা শান্তি পাবে না।
শিশুরাই জাতির ভবিষ্যৎ। আর বড়রা শিশুদের সাথে যেই রকম আচরণ করবে, শিশুদের যে রকম করে তৈরি করবে, দেশের ভবিষ্যৎ ঠিক সেই রকমই হবে।
আসুন আমরা শিশু অধিকার রক্ষায় কাজ করি। আসুন কন্যাশিশু আর ছেলেশিশুকে আলাদা ভাবে না দেখে শিশু হিসেবে দেখি।
দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে হলে, প্রত্যেকটা শিশুকে সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। প্রতিটি শিশু কোনো না কোনোভাবে বড়দের ওপর নির্ভরশীল। তাই শিশু অধিকার রক্ষার দায়িত্ব পুরোটাই বড়দের।
বড়রা একদিন শিশু ছিলেন। তাঁরা খুব ভালো করেই জানেন শিশুদের জন্য বড়দের কী কী করতে হবে।

১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×