ত্বকী তুমি আছো কেমন, কেউ জানে না কেউ
বাবা-মায়ের বুকেতে আজ, আকাশ সমান ঢেউ
ছিলো তোমার অনেক মেধা, রেজাল্ট ছিলো ভালো
হয়তো তুমি অন্ধকারে, জ্বালতে সুখের আলো
হয়তো কবি বিজ্ঞানী বা হতে নামী টিচার
নয়তো হতে বিচারপতি, করতে ন্যায় বিচার
কিন্তু তুমি চলে গেলে, না ফেরার এক দেশে
বাবা-মায়ের অনেক আশা, হারিয়ে গেলো শেষে
আজকে তোমার জন্মদিনে, এই করেছি আশা
পরকালেও পাওগো যেন, আদর-ভালোবাসা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




