somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“আপনার আগমন শুভ হোক-ঈদ মুবারক”

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবারের ঈদে এমনই একটি ফেস্টুন দেখতে পাবে আমাদের গ্রামের প্রবেশ পথে । যেখানে লেখা আছে “আপনার আগমন শুভ হোক-ঈদ মুবারক” নির্মাণ করা হয়েছে কলাগাছের তোরণ। তোরণের ঠিক মাঝখানটাতে রঙিন কাপড়ে রঙিন অক্ষরে লেখা আছে এই কথাগুলো। আমরা ছোটরা অনেক বুদ্ধি আর পরামর্শ করে এই কাজটি করছি। আর এই আনন্দে টগবগ করছে গ্রামের শিশু আর কিশোররা। ব্যাপারটা সত্যিই খুব মজার।

গ্রামের অনেক মানুষ আছেন যারা চাকরি ও ব্যবসার কারণে ঢাকা বা দূরের কোন শহরে থাকেন। তারা সব সময় গ্রামের বাড়িতে আসতে পারেন না। কিন্তু ঈদে তারা সপরিবারে বাড়ি চলে আসেন। অনেক মজা হয় তখন।

যাদের অবস্থা ভালো ঈদের সময় তারা অনেক টাকা খরচ করে। নতুন জামা, জুতো কেনা ছাড়াও তারা প্রয়োজনের বেশি টাকা খরচ করে ঈদে। ঈদের সময় সবার মন থাকে অনেক বড় আর নরম। দু হাতে টাকা ঢালে সবাই।

ঈদের দিন আমরা সাজুগুজু করে দল বেধে বাড়ি বাড়ি ঘুরি। আর যাকে সামনে পাই পা ছুঁযে সেলাম করি। সেলাম করে দাঁড়িয়েই দেখি যাকে সেলাম করলাম তিনি হাসি হাসি মুখে পকেট থেকে কড়কড়ে নতুন টাকা বের করে বসে আছেন দেয়ার জন্য। আমরা টাকা পেয়ে অনেক খুশি হয়ে যাই। তখন আমাদের মুখে ফুটে উঠে আনন্দের হাসি। দেখা যায় এতে করে আমাদের অনেক টাকা জমা হয়ে যা্য়। আমরা টাকাগুলো কোন কাজে লাগাই না। দলবেধে আড্ডা মেরে হই চই করে এটা সেটা কিনে খেয়ে শেষ করে ফেলি।

এবার অন্যরকম একটা বুদ্ধি বের করেছি ছোটরা। ঈদের সময় সেলামী বা উপহার হিসেবে পাওয়া টাকাগুলো খালি খালি আড্ডা মেরে এভাবে আর খেয়ে ফেলব না। ভালো একটা কাজ করব আমরা।

আমরা সবাই মিলে ঠিক করেছি, আমাদের পাড়ায় যে কয়টা গরিব পরিবার আছে, যারা ঈদে নতুন জামা পরতে পারে না, ভালো কিছু খেতে পারে না, তাদের জন্য কিছু একটা করব। কয়েকজন বসে এমন কথা বলতেই সবাই রাজি হয়ে গেল।
পরামর্শ করতে করতে এবার রাস্তায় তোরণ নির্মাণ করার বুদ্ধিটা এসে গেল। আমরা তাই করছি।

ঈদে যত লোক আসবে এ পথ ধরে সবাই দাঁড়াবে তোরণের সামনে। আমরা তাদের বুকে ছোট্ট একটা টিকিট লাগিয়ে দেব সেফটিপিন দিয়ে। যে টিকিটে লেখা আছে “আপনার আগমন শুভ হোক-ঈদ মুবারক।” আমাদের শুভেচ্ছা পেয়ে বাড়ি আসা লোকগুলো খুশি হয়ে যায়। তারা হাসিমুখে পকেটে হাত দেয়। কেউ খালি হাতে যায় না। কিছু না কিছু দিয়ে যায়। আমরা তাদের দেওয়া টাকাগুলো জমিয়ে গরিব পরিবারের জন্য ভালো কিছু কাজ করব।

হিসাব করে দেখেছি, আমরা যে পরিমাণ টাকা পাব, তাতে আমাদের পাড়ায় যে কয়টা গরিব পরিবার আছে তাদের জন্য নতুন জামা কিনে দেয়া যাবে সহজেই। আর ঈদের দিন ভালো করে খাওয়ার জন্য যা কিছু লাগে তাও কিনে দেয়া যাবে।

সবচেয়ে মজার ব্যাপার হলো, এই উদ্যোগটা নেয়ার পর থেকে আমরা অনেক হিসেবি হয়ে গেছি। এখন অপ্রয়োজনে টাকা খরচ করি না। আর টাকা জমিয়ে গরিব মানুষের জন্য কিছু একটা করার জন্য আমরা ব্যাকুল হয়ে আছি। কারণ পরের উপকার করার মাঝে অনেক আনন্দ আছে।

শুধু কি তাই? আমরা এবার ঈদে কোরবানির গোসত গরিব পরিবারগুলোতে বণ্টন করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ইচ্ছা, ঈদের কয়েকটা দিনের জন্য হলেও গরিব পরিবারের সদস্যদের মনে আনন্দ দেব আর তাদের মুখে ফোটাব হাসি।

আমরা ছোট হলেও এই কথাটা বুঝতে পারছি যে, ঈদের আনন্দ একা একা করা যায় না। এই আনন্দ করতে হয় সবাইকে নিয়ে। কাউকে বাদ দিয়ে ঈদের আনন্দ হয় না।

গ্রামের মুরুব্বিরা বলছেন, ‌‌‌‌‌”তোমরা যেই কাজে হাত দিয়েছ, ব্যর্থ হওয়ার কোন কারণ নেই, আমরাও থাকবো তোমাদের পাশে।”
মুরুব্বিদের এই কথায় আমরা আমাদের কাজে অনেক উৎসাহ আর মজা পাচ্ছি।

বন্ধুরা ইচ্ছে করলে তোমরাও করে ফেলতে পারো এমন কিছু কাজ যা করলে অনেকের অনেক উপকারও হবে আর তোমরাও পাবে নির্মল আনন্দ।
ঈদ মুবারক। আপনার ঈদ হোক আনন্দময়।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×