একটুখানি শান্তি দিলো, দুষ্টু ঝড়ো হাওয়া
নাইমামার চেয়ে যেন, কানামামা পাওয়া
এসো এসো বৃষ্টি এসো, ঝম ঝমা ঝম ঝম
মিষ্টি দেবো বৃষ্টি তোমায়, দেবো আলুর দম
কিনে দেবো শাড়ী এবং আলতা-ফিতা-চুড়ি
আরো দেবো কাঠের পুতুল, লাটাই এবং ঘুড়ি
জলদী করে এসো তুমি, তোমার লাগি বসা
এই দেখো না তুমি ছাড়া, সবার করুণ দশা!
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



