বৃষ্টি এলো সঙ্গে নিয়ে, কঠিন ঝড়ো হাওয়া
হঠাৎ করে আসা তোমার, হঠাৎ করে যাওয়া
এলেই যখন তুমি, সাথে শিলা বৃষ্টি ক্যান
তোমার ঘায়ে ক'জন, হারিয়ে ফেলে জ্ঞান
এই দেখো না সুয্যিমামা, আবার এলো রেগে
ঘুম আসে না এই গরমে, রাত্রি কাটে জেগে
আমরা কতো কষ্ট করি, সবই তোমার জানা
তোমার লাগি বসে আছি, সঙ্গে বিড়াল ছানা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



