আছে অনেক বন্ধু আমার, বন্ধু কোথায় নাইরে
বন্ধু আছে গ্রাম শহরে, দেশে এবং বাইরে
ফেসবুকেতে বন্ধু আছে এবং ব্লগে নেটে
বন্ধু আছে স্কুল-কলেজে, দেখছি আরো ঘেটে
বন্ধু বন্ধু বন্ধু আমার, বন্ধুরা হাই হ্যালো
আজকে হলো বন্ধু দিবস `কেমন আছো, ভালো?'
অগাষ্ট মাসের তিন তারিখে, বন্ধু তোমার জন্য
কেক কেটেছি যতন করে, ভাবছি না আর অন্য
সবার জন্য শুভেচ্ছা আর, অনেক অনেক আদর
পাঠিয়ে দিলাম উজার করে, ভালবাসার চাদর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



