ভাদ্র মাসের তৃতীয় দিনে, ঝুম ঝুমাঝুম বৃষ্টি
হাত বাড়ালাম বৃষ্টিফোঁটায়, আহারে কি মিষ্টি।
বৃষ্টিফোঁটা বলল হেসে, লজ্জা কেনো? এসো
পিঁড়ি পেতে ছাদের ওপর, আরাম করে বসো।
ছুপ ছুপ ছুপ ছুপ
টের পাবে কেউ চুপ
বৃষ্টিভেজা জবজবা জব, হারিয়ে গেলাম শেষে
উড়ছি আমি পাখনা মেলে, মেঘ-তুফানের দেশে।
আমায় খুঁজে পায় না যখন, খুঁজেই দিশেহারা
উড়বে নাকি? চলে এসো, সঙ্গে যাবে কারা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



