আপনি কি কবি? কেন কবিতা লিখেন আপনি? কবিতা লিখে কি পেয়েছেন? কিছু কি পেতে চান?আশা করেন কিছু? আপনাকে কবি বলে স্বীকার করে আপনার বউ?ছেলে,মেয়ে,পাড়ার লোকেরা? আপনি ঘাবড়ে গেলেন প্রশ্ন শুনে? তবে আর ও কিছু শুনুন,প্লিজ.. আমার এক প্রিয় কবি লিখেছেন তরুন কবিদের উদ্দেশে: তোমারা কবিতা লিখে যাও,নিজের পয়সায় বই ছাপাও,তারপর ভাল কীটনাশক মেখে বইটি শক্তকাপড়ে জড়িয়ে বেঁধে কালের গর্ভে নিক্ষেপ করে দাও।তুমি মরে যাবার পর বুঝবে,তুমি কবি ছিলে কিনা!
মাননীয় পাঠক, আপনি কি ভাবছেন?
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


