সময়গুলো এখন কেমন জানি।
এক একটা প্রহর যেন ভীষণ ক্লান্তিময়।
যখন সবুজ পাতার দিকে তাকাই,আগের মতো প্রাণ খুঁজে পাইনা।
আকাশের দিকে তাকিয়ে আকাশের নীল খুঁজে পাইনা।
চাঁদের আলো এখন আর আমাকে মাতাল করেনা।
আজকাল আবেগগুলো যেন সব হারিয়ে গেছে,
নিদারুন বাস্তবতায় স্বপ্নগুলোও আজ বনবাসে।
তবু আমি খুঁজে ফিরি এক গাছ রক্তিমতা,যা মেখে রঙীন হবো আমি।
কোথায় পাবো আমি একগাছ রক্তিমতা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



