somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উত্তরটা কেউ দেবেন কি?

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনাটা 19 তারিখের। আমাদের ক্যাম্পাসে "রুয়েট থিয়েটার" নামে নাটকের একটি সংগঠন আছে। এদের কোন ফান্ড নেই। নাটকের প্রতি ভালবাসার কারণে এরা নিজেরাই টাকা খরচ করে মাঝে মাঝে নাটক করে। বেশিরভাগ নাটকই সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকে আর মাঝে মাঝে খরচ খুব বেশি হলে টিকিটের ব্যবস্থা করে, তাও মাত্র দশ টাকা। "রুয়েট থিয়েটার" এর যে সভাপতি (চঞ্চল) সে আমাদের খুবই কাছের একজন বন্ধু, খুবই মজার মানুষ এবং খুবই ভাল অভিনয় করে। ও যতক্ষণ আমাদের সাথে থাকে ততক্ষণ আমাদের মাতিয়ে রাখে। "মেড ইন বাংলাদেশ" দেখার পর থেকে 'শিল্পকলা'র অণুকরণে আমরা ওকে ডাকি 'নাট্যকলা'। যাইহোক মাসখানেক ধরে ওরা ওদের নতুন নাটকের রিহার্সেল করছে। শেষের দিকে এসে ওরা রাতেও রিহার্সেল করেছে। প্রশাসনের কাছ থেকে অনুমতিও নিয়েছে 19 ফেব্রুয়ারি নাটক করবে আমাদের অডিটরিয়ামে। টিকিটও বিক্রি করা হয়ে গেছে। 19 তারিখ সকালে ছাত্র কল্যাণ পরিচালক ওদের ডেকে বললেন, "নাটক করা যাবে না। ডিসি অফিস থেকে নির্দেশ এসেছে কোন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না।" এরপর ওরা থানায়, ডিসি অফিসে পারমিশনের জন্য দৌড়াদৌড়ি করল কিন্তু কোন লাভ হল না। একমাস রিহার্সেল করার পর যদি নাটক হবার দিন সকালে কেউ শোনে যে নাটক করা যাবে না তাহলে তার মনের অবস্থা কিরকম হতে পারে? সবমসয় হাসিখুশি চঞ্চলের এই প্রথম মন খারাপ দেখলাম। আমরা কি সান্ত্বনা দিব, আমাদের মন খারাপ হয়ে গেল খবরটা শুনে। আর থিয়েটারের ছেলেরা যখন হলের রুমে রুমে গিয়ে টাকা ফেরত দিয়ে আসছিল তখন অনেকেই চোখের পানি সামলাতে পারছিল না। বর্তমান সরকারের অনেক কিছুই আমার খুবই ভাল লেগেছে কিন্তু সকল সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের ব্যাপারটা আমার ঠিক পছন্দ হয়নি। একথা ঠিক যে বেশিরভাগ সাংস্কৃতিক সংগঠন কোন কোন দলের সাথে প্রত্য বা পরোভাবে জড়িত। কিন্তু একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন "রুয়েট থিয়েটার" কেন তাদের নাটকটা করতে পারবে না?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অথচ সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল পানিকে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে জুন, ২০২৬ রাত ৩:০৫


তারেক রহমান এখন চীনে আছেন। গতকাল বেইজিংয়ের দিয়াওইউতাই অতিথি ভবনে চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে বসে আনুষ্ঠানিক বৈঠক শেষ করলেন। তিস্তা নদীর জন্য কারিগরি সহায়তা চাইলেন, নদীভাঙন ঠেকানোর উপায় খুঁজলেন, এমনকি... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×