এত দেশপ্রেম এক একজনের!!
আর আজ যখন কাদেরর সিদ্দিকী কাউকে রাজাকার বললে তার বিরুদ্ধে মামলা হয়, তখন তো কাউকে প্রতিবাদ করতে দেখি না। কাদের সিদ্দিকী রাজাকার হইলে তেমন রাজাকার তো আমিও হতে চাই। এই রাজাকার তো মহান । যিনি কোনো সরকারের পা না চেটে প্রকৃত রাজাকারদের ধরিয়ে দিতে বদ্ধপরিকর। যিনি জামাতিদের পাশাপাশি ক্ষমতাসীন রাজাকারদেও বিচার চাওয়ার সাহস দেখিয়েছেন।
আক্ষেপ এইটুকুই, আজ যখন প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়, তখন শাহবাগ যেন কিছুই জানে না। এরা কোনো কাদের সিদ্দিকীকে চেনে না। শুধু কাদের মোল্লাকে চেনে!!
এই সরকার একটা প্রহসনের রায় দিল, কিন্তু শাহবাগ থেকে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা হয় না।আশ্চর্য্য।
আসুন আমরা জামাতি চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ার পাশাপাশি সকল দলের যুদ্ধাপরাধীদের বিচার চাই। আর প্রকৃত মুক্তিযোদ্ধাদের তাদের প্রাপ্য সম্মান দিতে শিখি। আমি মন থেকে বলছি, কোনো মুক্তিযোদ্ধার অপমানের বিনিময়ে কোনো আপস করার পক্ষে আমি নেই। সকল দেশপ্রেমিকের মত আমিও সত্যের পক্ষে। আমি কোনো আবুলীয় দেশপ্রেমে বিশ্বাস করি না।
( দয়া করে এই লেখা ব্যান করবেন না, এটা ব্যান করার মত লেখা না)
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


