প্রসঙ্গ -১
এখন কি দি টাইমস অব ইন্ডিয়ার সম্পাদক শ্রী রবীন্দ্র কুমার এর ফাঁসি চাইবো?
ইনি India backs Shahbagh protest শিরোনামের রিপোর্টটিতে শাহবাগ আন্দোলনের ক্ষতি করার চেষ্টা করেছেন। এখানে মুল রিপোর্টের মধ্যে তেমন কিছু যদিও নাই, তবে শিরোনাম তো বড় ভয়ংকর। যাই হোক, আমরা কি ওনাকে বলব , তুই রাজাকার , তুই রাজাকার!!! আন্তর্জাতিক ট্রাইবুনালের রায়ের বিষয়ে আন্দোলন। সুতরাং আন্দোলনের আবার সীমা পরিসীমা কিসের? দেব নাকি বলে, তুই রাজাকার , তুই রাজাকার!!!
প্রসঙ্গ ২.......
আমার আরো একটি প্রশ্ন আছে সবার কাছে, সাঈদীর যদি ফাঁসির রায় হয় তবে দেশে কি কি ঘটতে পারে? আসলে আমি আজ সারাদিন দেখেছি জনমনে এই একই শঙ্কা। আপনাদের কি ধারনা?
আর রায় যদি ফাঁসি না হয়? কাদের মোল্লা তো সাঈদীর থেকে অনেক বড় রাজাকার। তার যেহেতু যাবজ্জিবন হয়েছে, ধরেন সরকার সাঈদীকে মুক্তি দিল, তখন কি হবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

