somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই রিভিউ — লং ওয়াক টু ফ্রিডম

২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লং ওয়াক টু ফ্রিডম | লেখক : নেলসন ম্যান্ডেলা | অনুবাদ : শরফউদ্দিন আহমেদ ও ওমর ফারুক




কিছু কিছু বাংলা অনুবাদ পড়লে মাথার তারই ছিঁড়ে যায়। আমি মাঝে মাঝে সত্যিই অবাক হয়ে যাই—ওইসব অনুবাদের লেখা প্রকাশকরা কেন যে ছাপেন! রকমারি আর অন্যান্য অনলাইন শপে বইগুলো পাওয়া যায়। আমরা যারা পাঠক, তারা বইয়ের নাম দেখে কিনে ফেলি। এটাই স্বাভাবিক।

তবে কিছু কিছু অনুবাদ এত সুন্দর হয়, পড়া শুরু করলে শেষ না করে ওঠাই যায় না। আমাদের দেশে এরকম অনুবাদ খুব কম।
সেরকমই এক দারুণ অনুবাদ বের করেছে অনন্যধারা প্রকাশনী। বইটির নাম Long Walk to Freedom। অনুবাদ করেছেন শরফউদ্দিন আহমেদ আর ওমর ফারুক। আমি এক কথায় বলব—চমৎকার অনুবাদ।

এই বইতে আপনি পাবেন নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী। অনুবাদক মূল বইয়ের আবেগ, সংগ্রাম আর রাজনৈতিক বাস্তবতাকে যত্ন করে বাংলায় তুলে এনেছেন। ভাষা সহজ, প্রাঞ্জল। পড়তে পড়তে মনে হবে—এই ঘটনা যেন আমাদের কাছেই ঘটছে। ম্যান্ডেলার শৈশব, রাজনীতিতে প্রবেশ, আর কারাগারের দীর্ঘ দিনগুলো—সবকিছু অনুবাদে একেবারেই জীবন্ত হয়ে উঠেছে। বিশেষ করে ২৭ বছরের কারাবাসের অধ্যায়গুলো পড়তে গিয়ে বুকের ভেতরটা ভারী হয়ে যায়। আবার সেই সঙ্গে ম্যান্ডেলার অদম্য সাহসও জেগে ওঠে।
তবে কিছু জায়গায় অনুবাদ একটু আক্ষরিক মনে হয়েছে। ইংরেজি টেক্সটের যে গভীরতা আছে, সেটা সবখানে পুরোপুরি আসেনি। আবার কিছু বিদেশি শব্দ অনুবাদ না করায় অনেক পাঠকের জন্য খানিকটা জটিল লাগতে পারে।

তারপরও বলতে হবে—এ বই শুধু রাজনৈতিক ইতিহাস নয়, এক অসাধারণ সংগ্রামের কাহিনি। মানবিকতার দলিল। যারা ইতিহাস পড়তে চান, অথবা অনুপ্রেরণাদায়ী আত্মজীবনী খুঁজছেন—তাদের জন্য এই বই অবশ্যপাঠ্য।
আমার দৃঢ় বিশ্বাস, বইটা পড়ে কেউ হতাশ হবেন না।

সবশেষে বলি—বই নিয়ে যা লিখলাম, ওটা একান্তই আমার ব্যক্তিগত অনুভূতি।

বই কিনলে টাকা খরচ হয়, বই পড়লে মন ভরে যায়। বই-ই একমাত্র সঙ্গী, যে ব্রেকআপ করে না।

Follow Me
কলমে আমি - Sumon Bhuiyan
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৮
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×