গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘পুলিশ বাহিনীর মধ্যে কী পোকা ঢুকেছে, আমি নিজেই বুঝতে পারি না।’ সাংবাদিকদের পুলিশের কাছ থেকে দূরে থাকতে বলার জন্য দেশবাসী ও প্রধানমন্ত্রীর কাছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন বিশিষ্ট এই আইনজীবী।
গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এক অনুষ্ঠানে সাংবাদিকদের পুলিশ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করে সংবাদ সংগ্রহের পরামর্শ দেন।
বিশ্ব মুক্ত সংবাদমাধ্যম দিবস উপলক্ষে ইউনেসকো বাংলাদেশ এবং বিসিডিজেসি আয়োজিত ‘ইউনেসকো বাংলাদেশ জার্নালিজম অ্যাওয়ার্ডস ২০১২’ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ড. কামাল হোসেন। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি পুলিশকে নিয়ে গর্ব করতে চাই। “জয় বাংলা” রণধ্বনি দিয়ে পুলিশ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই পুলিশ প্রথম আলোর সাংবাদিকদের ওপর আক্রমণ করেছে। আদালত চত্বরে লোকজনের সামনে নির্লজ্জভাবে আক্রমণ করছে নিরীহ মেয়ে ও তার পিতামাতার ওপর।’
অনুষ্ঠানে প্রধান অতিথি বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, পুলিশ বাহিনী ও সাংবাদিক উভয়ের কাজ বিশেষ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। তাই উভয়কে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থেকে দায়িত্ব পালন করতে হবে। কেউই যেন তাদের সীমা অতিক্রম না করে। আরও বক্তব্য দেন ইউনেসকো বাংলাদেশের অফিসার ইনচার্জ কিচি ওয়াসু ও আইএফজে দক্ষিণ এশিয়ার সুকুমার মুরালিধরন। সভাপতিত্ব করেন বিসিডিজেসির প্রেসিডেন্ট নাঈমুল ইসলাম খান।
অনুষ্ঠানে এনটিভির চয়ন রহমান এবং কালের কণ্ঠ পত্রিকার নওশাদ জামিলকে পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়। জুরিবোর্ডের বিশেষ মনোনয়নে ক্রেস্ট ও সম্মাননা পান এটিএন নিউজের মাহফুজা মোসলেহী ও কালের কণ্ঠ পত্রিকার অভিজিত ভট্টাচার্য।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ক্ষমা চাইতে বললেন ড. কামাল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাল হাদাদ (Baal Hadad): প্রাচীন নিকটপ্রাচ্যের ঝড়দেবতা, রাজশক্তি ও ধর্মীয় ইতিহাসের এক বিস্তৃত বিশ্লেষণ (পর্ব–২)
অধ্যায় ৫ : হারিয়ে যাওয়া নগরীর প্রত্যাবর্তন — কীভাবে উগারিত আবার পৃথিবীর সামনে ফিরে এল

১৯২৮ সালের বসন্তে সিরিয়ার... ...বাকিটুকু পড়ুন
১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন
=আজ খুশি ভাগ করতে এসেছি=

আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?
আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।
আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন
আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন
জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।