গরম তীব্র হওয়ায় বিদ্যুতের ব্যবহার বেড়েছে এবং এর ফল হিসেবে লোডশেডিং বেশি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
“বৃষ্টি শুরু হলে আর লোডশেডিং থাকবে না,” বলেছেন তিনি।
বুধবার বিদ্যুৎ ভবনে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও ডিপিডিসির অনলাইনে বিদ্যুৎ সংযোগের আবেদন গ্রহণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তৌফিক ইলাহী শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার কমানোর পরামর্শও দেন।
“বর্তমানে তাপমাত্রা বেশি হওয়ায় সমাজের বড় লোকরা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহারও বাড়িয়ে দিয়েছে। এজন্য লোডশেডিং করায় সাধারণ গ্রাহকরা বিদ্যুৎ কম পাচ্ছে।”
শীতাতপ যন্ত্র ব্যবহারে নিরুৎসাহিত করে তৌফিক ইলাহী বলেন, “একটি শীতাতপ যন্ত্র ব্যবহার না করলে আট থেকে ১০টি বাতি জ্বালানো যায়। এভাবে সাশ্রয় করলে সাধারণ গ্রাহকরা উপকৃত হবেন।”
উপদেষ্টা বলেন, “আমরা গরিব দেশ। যাদের টাকা আছে, তারা বেশি বিদ্যুৎ ব্যবহার করে সাধারণ মানুষদের সমস্যা সৃষ্টি করছেন। এতে সামাজিক বৈষম্য বাড়ছে।”
বিদ্যুতের উৎপাদন দৈনিক সাড়ে ৫ হাজার মেগাওয়াটের বেশি হচ্ছে জানিয়ে তিনি বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার সময় উৎপাদন ছিল সাড়ে ৩ হাজার মেগাওয়াটের মতো। সে হিসেবে গত তিন বছরে ২ হাজার মেগাওয়াট উৎপাদন বাড়িয়েছি।”
মঙ্গলবার বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন ছিল ৫ হাজার ৫১০ মেগাওয়াট। তবে দৈনিক গড় চাহিদা এ চেয়ে হাজারের বেশি মেগাওয়াট বেশি হওয়ায় লোডশেডিং করে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে।
বিদ্যুৎ সঙ্কট নিরসনে সরকার নতুন নতুন অনেক কেন্দ্র স্থাপন করেছে জানিয়ে তিনি বলেন,“আগামী দুই বছরের আরো কিছু কেন্দ্র নির্মাণ করা হবে, তখন পরিস্থিতির অনেকটা উন্নতি ঘটবে।”
আলোচিত ব্লগ
বাল হাদাদ (Baal Hadad): প্রাচীন নিকটপ্রাচ্যের ঝড়দেবতা, রাজশক্তি ও ধর্মীয় ইতিহাসের এক বিস্তৃত বিশ্লেষণ (পর্ব–২)
অধ্যায় ৫ : হারিয়ে যাওয়া নগরীর প্রত্যাবর্তন — কীভাবে উগারিত আবার পৃথিবীর সামনে ফিরে এল

১৯২৮ সালের বসন্তে সিরিয়ার... ...বাকিটুকু পড়ুন
১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন
=আজ খুশি ভাগ করতে এসেছি=

আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?
আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।
আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন
আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন
জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।