somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইলশে রাজনীতিঃ প্রাসংগিক ভাবনা ও বাস্তবতা

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশে গত বছর ৫৭১,০০০ টন ইলিশ উৎপাদন হয়েছে। বাংলাদেশ সরকার ভারতে ৩০০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে যা কিনা মোট উৎপাদনের মাত্র ০.৫%! তাহলে এত ছোট্ট পরিমাণ ইলিশ রপ্তানি নিয়ে এত হৈচৈ কেন?

আমরা কিন্তু ভারতের জনগণের বিরুদ্ধে নই বরং ভারতের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যারা বাংলাদেশে একটি স্বৈরাচারী সরকার টিকিয়ে রেখেছিল অবৈধভাবে। পূজোর আগে প্রতিবেশীদের সুস্বাদু ইলিশ খেতে না দিলে বাংলাদেশের বা বাংলাদেশের জনগণের আসলে কতটুকু লাভ হবে? মনে রাখবেন, ভারতে হয়ত সরকার পরিবর্তন হবে, কিন্তু প্রতিবেশী হিসেবে ভারতের এই জণগন পরিবর্তন হয়ে যাবে না, তাই তাদের সাথে আমাদের সুসম্পর্ক বজায় না রাখার কোন বিকল্প নেই। কথাটা ভারতের জনগনের জন্য বাংলাদেশীদের ক্ষেত্রেও প্রযোজ্য। উদাহরণ, বাংলাদেশীদের ভিসা দেয়া বন্ধ রাখাতে কোলকাতাতে ব্যবসাপাতি লাটে উঠেছে, হাসপাতালগুলোও বাংলাদেশী রোগীর অভাবে কান্নাকাটি শুরু করেছে। (দুর্ভাগ্য, আমাদের দেশের উদ্যোক্তারা ভারতের মানের হাসপাতাল এবং চিকিৎসা সেবা প্রদানে উদ্যোগী হয় না, যেখানে ভারতে ৪৫% ভুয়া ডাক্তার থাকা সত্ত্বেও তারা বাংলাদেশীদের বিশেষভাবে ভাল চিকিৎসা সেবা দিয়ে এই দেশ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছে!)



এই ৩০০০ টন ইলিশ রপ্তানি করলে বাংলাদেশে ইলিশের দাম বেড়ে যাবে?? একদম ভুয়া কথা। রপ্তানির আগেই বাজারে ইলিশের কেজি ১৮০০ টাকা! বাংলাদেশের কয়জন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে? সুতরাং, সরকারের দরকার গোড়ায় হাত দেয়া। কোন ধরনের চাষ করতে হয় না, শুধু নদী/সমুদ্র থেকে ধরতেই এত খরচ কেন? নাকি এখনে বড় একটা অংশ আসলে সিন্ডিকেট খেয়ে নিচ্ছে?? ঐ সমস্যার সমাধান করেন, ৩০০০ কেজি কেন, আরো বেশী করে রপ্তানি করতে পারবেন। আমি মনে করি সেটা করা উচিৎও, কারণ, বাংলাদেশের প্রয়োজন বৈদেশিক মুদ্রা।

ইলিশ রপ্তানি বন্ধ করে যে আপনি এর মূল্য স্থানীয় বাজারে কমাতে পারবেন না তার আরেকটা উদাহরণ দেই। কয় দিন আগে আড়াই লাখ ডিম আমদানি হয়েছে ভারত থেকে। ডিমের দাম কমেছে? উলটো বেড়েছে! পাকিস্তান, মিশর কত দেশ থেকে পেয়াজ আমদানি হল, পেয়াজের দাম কয় টাকা কমেছে?

বাংলাদেশের মূল সমস্যা Governance এ। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা প্রচন্ডভাবে দুর্নীতিগ্রস্থ একটা জাতি। পদে পদে দুর্নীতি করতে ভালবাসি, অন্যায়ভাবে অর্থ উপার্যন করে বিদেশে পাচার করতে ভালবাসি। তাই এই গভার্নেন্স ঠিক করতে গেলে যেভাবে দুর্নীতির মূলোৎপাটন করতে হবে, সেটার জন্য দরকার সৎ এবং যোগ্য নেতৃত্ব। আল্লাহ আমাদের সেরকম শাসক দান করুন, আমিন।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×