somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশীদের চারিত্রিক সংস্কার করতেই হবে!

৩০ শে জুন, ২০২৫ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের, মানে বাংলাদেশীদের চারিত্রিক সংস্কার করতেই হবে!

বাংলাদেশীদের জন্য দুনিয়াটা ছোট হয়ে আসছে! সবুজ পাসপোর্টি দিয়ে বিভিন্ন দেশের ভিসা পেতে সমস্যা হয়। অনেক দেশ আমাদের ভিসা দিতে চায় না। ২০১৯ সালে আমি বার্সেলোনাতে গিয়েছিলাম একটা সম্মেলনে অংশ নিতে কাতার এয়ারওয়েজে। ফিরেছিলাম বার্লিন থেকে, ট্রানজিট ছিল দোহাতে। সেসময় কাতার এয়ারওয়েজে একটি অফার ছিল, দোহাতে ট্রানজিট নিয়ে ইউরোপ বা আমেরিকা গেলে/আসলে দোহাতে একরাত হোটেলসহ ২৪ ঘন্টার ট্রানজিট ভিসা দিবে ফ্রি। আমি হোটেল বুক করে ভিসা এপ্লাই করলাম, কিন্তু আমাকে ভিসা দিল না!

এই যে সব জায়গায় আমাদের পাসপোর্টের এত অবমূল্যায়ন, এর জন্য দায়ী আমাদের দেশের লোকজনের খাসলত এবং চরম অসৎ চরিত্র। বাংলাদেশের লোকজন ২০/৩০ লাখ টাকা খরচ করে অবৈধ পথে এমেরিকা বা ইউরোপ যায়, ধরাও খায়, আমাদের পাসপোর্ট মার্কিং এ লাল কালি পড়ে। এরপরে ধরেন বাংলাদেশী উজবেকিস্তান গেল ঘুরতে, সেখানে এক গ্রুপ থাকবে যারা উজবেকিস্তানকে রুট হিসেবে ব্যবহার করে ইউরোপ যাবে। ভিয়েতনাম গেল, অনেকেই ফিরে না এসে অবৈধভাবে কাজ করার জন্য থেকে গেল। ইন্দোনেশিয়া গেল, সেখান থেকে নৌকায় করে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাবে! পাকিস্তান গেল, সেখান থেকে আফগানিস্তান বা ইরান হয়ে তুর্কিয়ে হয়ে অবৈধভাবে ইউরোপ যাবে! কিছু দিন আগে পাকিস্তান এয়ারপোর্ট থেকে কিছু বাংলাদেশীকে ফেরত পাঠিয়ে দিয়েছিল, দেশে এসে তারা ক্ষোভ ঝাড়ল, কিন্তু তাদের দেখলেই বোঝা যায় যে তারা প্রকৃত ভ্রমণকারী নয়!

এখন বলেন, ঐ দেশগুলো কি করবে? ফলাফল হচ্ছে, এসব দেশগুলো বাংলাদেশীদের ভিসা দেয়া বন্ধ করেছে বা অন এরাইভাল ভিসা বন্ধ করেছে বা আগে ২/৪ দিনে ভিসা দিত এখন দেড় মাস সময় লাগায় (উদাহরণ থাইল্যান্ড, ইন্দোনেশিয়া)!
এমনকি অনেক আফ্রিকার দেশও বাংলাদেশীদের জন্য ই-ভিসা বা অন এরাইভাল ভিসা বন্ধ করেছে এই একই খাসলতের জন্য! কারণ, আফ্রিকা হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাবে!

মূল কথা, আমাদের বিশ্ব ছোট হচ্ছে আমাদের বদ খাসলতের কারণে। আমাদের রগে রগে দুর্নীতি, দুই নাম্বারি। আফসোস লাগে, আবার এই দেশেরই নাকি সংখ্যাগরিষ্ট মুসলমান!!

সবাই সবার জন্য দোয়া করি যেন আমরা সঠিক পথের দেখা পাই। নিজেদের মধ্যে আলোচনা সততার আলোচনা বাড়াই, বিবেকগুলোকে জাগ্রত করার চেষ্টা করি…
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২৫ রাত ১০:৩৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×