somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিতিমপাশা নবাববাড়ি

১০ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিতিমপাশা নবাববাড়ির অবস্থান সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায়। আজ থেকে প্রায় তিনশ বছর আগে নবাব সৈয়দ আমজাদ আলী খান প্রিতিমপাশা এই বাড়িটি নির্মাণ করেন। নির্মাণের পর নবাব নিজ স্ত্রীর পরামর্শক্রমে বাড়িটির নাম দেন প্রিতিমপাশা নবাববাড়ি।

ইতিহাসে জানা যায়, তৎকালীন সময় প্রিতিমপাশা ছিলেন সিলেট অঞ্চলের মধ্যে সবচেয়ে নামকরা, স্বনামধন্য ও ধনাঢ্য জমিদার। রাজার ব্যাপার হলো প্রিতিমপাশা সিলেট, এমনকি বাংলাদেশেই জন্মগ্রহণ করেননি। তিনি ছিলেন ইরানের প্রভাবশালী ব্যক্তি রবী খানের ছেলে এবং শাহেনশা রেজা পাহলভী ইরানের দৌহিত্র বা নাতি। ১৭০০ সালের দিকে নবাব সৈয়দ আমজাদ হোসেন সপরিবারে ভারতীয় উপমহাদেশে চলে আসেন। তৎকালীন সময় সিলেট অঞ্চলের সুনাম শুনে তিনি সিলেটে আসেন। নিজেকে অত্র এলাকার জমিদার বলে ঘোষণা করেন। প্রিতিমপাশা ব্যক্তি হিসেবে ছিলেন অসাধারণ। প্রত্যেক প্রজাই তাকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করত, মনে ও প্রাণে তাকে ভালোবাসত। প্রিতিমপাশাও জনগণের আশা ও প্রত্যাশা পূরণ করতে সদা ব্যস্ত থাকতেন। নিজেকে জমিদার হিসেবে সবার কাছে উপস্থাপন করলেও জমিদারি করার মতো কোনো বাড়ি তার ছিল না, প্রজারা (জনগণ) তাকে অনেক বার অনুরোধ করা সত্ত্বেও তিনি নিজের আরাম, আয়েশের জন্য জমিদার বাড়ি নির্মাণ করেননি।

জমিদার হিসেবে প্রিতিমপাশার সুনাম যখন চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগল, তখন সাধারণ জনগণ তাকে অনুরোধ করল জমিদার বাড়ি নির্মাণের। সাধারণ জনগণ ও নিজ আত্মীয়-স্বজনের অনুরোধে নবাব প্রিতিমপাশা একটি বাড়ি নির্মাণ করতে সম্মত হন। ১৭২০ সালের দিকে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে নবাব প্রিতিমপাশা নির্মাণ করেন এই নবাব বাড়ি। সিলেটবাসীর কাছে বাড়িটি জমিদার বাড়ি হিসেবে অধিক পরিচিত। কেননা নবাব প্রিতিমপাশা ছিলেন একজন খ্যাতনামা জমিদার ও নবাব। বাড়ির চারপাশে আরও বেশ কয়েকটি বাড়ি রয়েছে, সে বাড়িগুলো দেখতে অত্যন্ত চমৎকার। প্রায় ৫০ একর জায়গা নিয়ে প্রিতিমপাশা নবাববাড়ির সীমানা। বাড়ির পাশেই রয়েছে নামাজ পড়ার জন্য বিদেশি মার্বেল পাথর দিয়ে তৈরি মসজিদ। সে পাথরগুলো কখনো লাল, কখনো হলুদ, আবার কখনো সবুজ রূপ ধারণ করে। নবাববাড়িটির ভেতরে রয়েছে অসংখ্য ফল ও ফুলের বাগান। পুরুষদের গোসল করার জন্য পুকুর, মহিলাদের বিনোদনের জন্য আলাদা পার্ক। বাড়িটির পরিবেশ সবসময় সুন্দর মনে হয়। বাড়িটি দেখে কারও কাছে মনেই হয় না এ বাড়িটির বয়স প্রায় তিনশ বছর। পুরনো এই বাড়িটি সংস্কারে সরকার নানা সময়ে নানা উদ্যোগ নিয়েছে, যা অনেক সময় যথাযথভাবে পালিতও হয়েছে। যে কারণে নবাববাড়িটি প্রাচীন ইতিহাস ও নবাব প্রিতিমপাশার কীর্তি যুগের পর যুগ মানুষের কাছে তুলে ধরতে সক্ষম হচ্ছে।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:০৫
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×