স্বপ্ন দেখেছিলাম কি না ঠিক মনে নেই, ঘুম ভাংতেই দেখি চারিদিকে রোদ্দুরের খেলা। সবাই উঠে গেছে, আমিই শুধু মহা আরামে ঘুমাচ্ছি। স্কুলে যেতে হবে মনে হতেই সব আরাম দৌড়ে পুকুরে ডুব দিল। তাড়াতাড়ি উঠে ব্রাশ করে স্কুলের ড্রেস পরে বই ঠিকঠাক করতে করতেই মনে পড়ল, আরে আপু এখনও রেডি হয়নি, কোথায় গেল,, আমি দৌড়ে বাইরে গিয়ে দেখি সামনের বাসার বারান্দায় আপু ওর বন্ধুদের সাথে ক্যরাম খেলছে।
'কি রে, তুই এখানে দাড়িয়ে দাড়িয়ে ক্যরাম খেলছিস !! স্কুলে যাবি না ?' দিলাম এক ঝারি। আমার ঝারি খেয়ে তো আপু হা হয়ে গেছে। আর সাথে সাথে আপুর সব বন্ধুদের সে কি অট্টহাসি। আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এদিকে মা, বাবা ও দেখি কিছু বলছে না, মুচকি মুচকি হাসছে।
এমনিতেই সবার ছোট ছেলে, ফলস্বরুপ সবার উপর অকারন রাগ দেখানো টা কে যেন একটু অধিকারই মনে হতো। তো চিল্লাচিল্লি টা শুরু করার আগেই মা কাছে নিয়ে গেল, হাসতে হাসতে বলল,
'এখন স্কুলে যাবি কি রে !! এখন কি স্কুলে যাওয়ার সময় ? এখন তো বিকেল।'
খুব সম্ভবত তখন যদি কথাটা জানা থাকতো তাহলে সাথে সাথে বলতাম, 'ধরনী দ্বিধা হও.....'
অনেক ছোটবেলার কথা, তাই পুরোটা মনে নেই, শুধু এইটুকু মনে আছে, স্কুলের শার্ট টা খুলে একটু দূরের একটা ঝোপঝারে ফেলে দিয়েছিলাম।
আজ সেই বাড়িটা নেই, সেখানে নতুন বাড়ি হয়েছে, সেই বন্ধুরা ও কে কোথায় আছে ঠিক জানি না, তবে মনের মনিকোঠায় আজও সেই মুহূর্তটুকু রয়ে গেছে খুব আপন কিছু স্মৃতি হয়ে।
আলোচিত ব্লগ
"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি
রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন
সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট
বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন
রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।