somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

সুমন দাশ০১
quote icon
আমি ১০০% সুমন ।
বড় হয়ে ডাক্তার, উকিল, ইন্জিনিয়ার হব মা বাবার এমন কোন স্বপ্ন ছিল না। কিন্তু আমার ছোট একটা স্বপ্ন, কবি হব । খুব পড়তাম একসময় । তবে একাডেমিক বই নয় । পত্রিকার সাহিত্য সাময়িকী, রবীন্দ্র, শরৎ চন্দ্র, মানিক, বিভূতিভূষন, হুমায়ূন আজাদ, শহীদ কাদরী, সৈয়দ শামসুল হক, আহমদ ছফা, শামসুর রাহমান, নির্মলেন্দু গুন, আবু হাসান শাহরিয়ার সহ হাল আমলের মনিরা কায়েস, আহমদ মোস্তফা কামাল, সাদ কামালি, সাইদ হাসান দারা, টোকন ঠাকুর, শামীম রেজা সহ আরো অনেকের লেখা । একাডেমিক পাট্য বই পড়ার ইচ্ছে হতো না । তাই বছর শেষে লোভনীয় কোন রেজাল্ট হাতড়ে পাওয়া ভারী মুশকিল ছিল । তবুও বলতে পারি আমি পুরোপুরি অমেধাবী নই । কেননা সারাটা বছর আমার বেহুদা কাব্যপনা আর এপাশ থেকে ওপাশে শরীর টানা দিয়ে হাতের নাগালের সব সাহিত্য গলাধঃকরণে বিদ্যাদেবী মোটেও খারাপ চোখে নিতেন না । পরীক্ষার দিন সকালে সিলেবাস শেষ করে শান্ত সুবোধ বালকটির মত মাথায় তেল দিয়ে চুল ভাঁজ করে হলে যেতাম । যথারীতি পাশটাও জুটে যেত। ভাল রেজাল্ট নয় পাশটাই ছিল মুখ্য । যাতে মা বাবা বলতে পারেন ‘ছেলে অমুক পাশ’।

শিক্ষাবিদেরা হয়ত এসব খেয়ালিপনা কথা শুনে এক তিল ছাড় না দিয়ে উপহাস করবেন । কিন্তু এসব বোহেমিয়ান বালখিল্যতা দারুন মুখরোচক হয়ে আনন্দের রসদ জোগায় আমার বন্দ্ধুদের জাত-পাতহীন সালতামামিতে ।

আমি ভারী একা । একা হাঁটি । প্রকৃতি বড় ভালবাসি । বই আমার নেশা । সত্য কথা বলতে ভয় নেই আমার । সবাই আসে লোকালয়ের কাছে, মানুষের কাছে, আমি হাঁটি উল্টো পথে । এখন যে সুমনকে দেখতে পাবেন আপনারা সে চলমান পৃথিবীর উপযোগী হয়ে উটা ওরস্যালাইন মার্কা কপিরাইট । এখন আমি বদলে যাচ্ছি ধীরে ধীরে। হাস্যকর সত্যি এটাই এখন আমি আগের সুমনের ধ্বংসাবশেষ । আমি মজবুদ কিছু নই । কাচের মতনই ভেঙ্গে পড়ি । আমি বোধ হয় সেই মানুষটি যার ঢেরকাল পূর্বে ফাঁসি ঘোষনা হয়ে গেছে ।

আমি প্রচন্ড আবেগী মানুষ। নাগরিক সেজে কাঁদতে ভুলে যাইনি । এবং ১০০ ভাগ দেশপ্রেমিক । কবিতা আমার আশৈশব নেশা । জীবনের তাগিধে অল্প বেতনের মাইনেতে কেরানী গতর খেটেছি কয়েক বছর । আর এখন কক্ষচ্যুত হয়ে হাল আমলের পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে থাকা প্রযুক্তির কাছে নিজেকে সমর্পিত করেছি । ‘ কম্পিউটার ক্যাপে ’ (কম্পিউটার সেলস, সাভিসিং এবং সাইবার ক্যাপে) নামে ব্যবসা করছি ।
আমি মনে মনে এখনো কবি । অধুনালু্প্ত স্বপ্নটাকে মাঝে মাঝে দুয়েকটা কবিতা লিখে উসকে দিচ্ছি ফের । আর মনে মনে আওড়াতে থাকি সর্বধা, আই উইল ড্রিন্ক টু দ্যা গ্লাস অব লাইফ টু দ্যা লিজ” ।
সুমন
কম্পিউটার ক্যাফে
ভাটিয়ারী, সীতাকুন্ড, চট্টগ্রাম ।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

তোমার চোখ দুটো সমুদ্র হয়ে গেছে কবে

লিখেছেন সুমন দাশ০১, ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২১

গল্পটা এমনই, আমি দেখছিলাম না চারপাশের কিছুই আর

পত্রিকার হেডিং, চায়ের কাপের কুয়াশাবাস্প ধোয়া

সফেদ আকাশ কিংবা সবুজ কামিজের পাহাড় ।

কিছুদিন আমি কেবল দুটি চোখে খেইহারা

কিছুদিন আমি এই দু চোখে আর কিছুই দেখছি না সমুদ্র ছাড়া !

এমন শান্ত গভীর সমুদ্র

মিছিল জানে না ঢেউ তার । ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৮৭ বার পঠিত     ০ like!

যদিও ফুটে ফুল তুমি ছাড়া

লিখেছেন সুমন দাশ০১, ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৪

প্রতি নিঃশ্বাসে আজো পাতা উল্ঠাই

এখনো কবিতা লিখি বেহুদা

যেন কবে তুমি বলেছিলে,

তোমার চোখের ভাঁজে অজস্র পংতি

যেন তোমার খোঁপার হাওয়ায়

সহস্র ফুলের হৃদয় মথিত সৌরভ !

মাটি কামড়ে পড়ে থাকি ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৯ বার পঠিত     ০ like!

তুমি চেপে গেছ আমার দেয়াল ঘড়িতে

লিখেছেন সুমন দাশ০১, ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৯

না পাওয়ার ভেতর এত আগুন ছিল

এত প্রবল মেঘ আঁধার রাত্রী !

আমাদের বহু বছরের পুরনো রাত কত দীর্ঘ হয়ে গেল

ঘুম ভাঙ্গল না আর কোনদিনই তার ।

তুমি চিরকালই সমৃদ্ধ রেখেছ আমাকে

আমি এখনো দেখি, ভোরের শিশির বিন্দু কপালের ঘাম হয়ে গেছে

ফুল, ঘাষ শীতের চুমু খেয়ে লজ্জিত ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     ০ like!

পুরনো সেসব গল্প

লিখেছেন সুমন দাশ০১, ১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:৫১

সেসব অনেক আগের কথা

তখন প্রবল তুঙ্গে ছিল আমাদের বসন্ত ।

আষাঢ়ীয়া জলের মত অপ্রতিরোধ্য বাঁধ ভাঙ্গা ছিল

আমার কবিতার খাতার স্ফীত দেহ ।

সেসব নিশ্চেতন বিস্মৃত ইতিহাস পাঠ করে

সহস্র ক্রোড় জাবর কাটা উপমা বেঁধে

দুয়েকটা কবিতা হয়েও যাচ্ছে আজকাল ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     ০ like!

কবি ও কবিতার আদি পাঠশালা

লিখেছেন সুমন দাশ০১, ১২ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৭

কবিতা ও বৌ দুটো এক সাথে যায় না ।

সংসারের যাবতীয় দূর্দশায়

কবিতারা দল বেঁধে আসে খাতায়,

বেনী দুলিয়ে চির পথের গন্তব্যহীন বেদিদের মত ।

আর ঘরের বৌ ক্যাঁচক্যাঁচ ঝড় তুলে

পাড়া মাথায় তুলে

ধারন ক্ষমতা অবধী ঘৃনা নিয়ে যায় বাপের বাড়ি । ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     ০ like!

বয়সটা বেড়ে যাচ্ছে

লিখেছেন সুমন দাশ০১, ১০ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৬

এবারকার শরতের মেঘেরা

শহরের প্রখ্যাত বায়েজির মত

ছোট কাপড়ে যেতে যেতে একদিন

নীল ফিতে পার হয় যাচ্ছে যেন !

কাঁদ কাঁদ মেঘের দঙ্গল

ভরা বরষাবেলাকার দিগম্বর জলধারের জাবর কাটছে অবিরাম ।

মানুষের হাতে স্মৃতি নেই আর ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩১২ বার পঠিত     ০ like!

বাদামের নিজস্ব কোন জাদু নেই; কিছু শুন্যতা ছাড়া

লিখেছেন সুমন দাশ০১, ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৫

বাদামের হাতে কোন জাদু নেই, টিপে দেখ

খোসার শুন্যতার ভেতর উঁকি মেরে আছে দুটি এলেম বিছি ।

এখানে প্রপিতামহের মমি

প্রেয়সির বীরহে তার আত্না কাঠ হয়ে গেছে যেন !

স্বপ্নগুলো ভেঙ্গে গেলে বিপন্নতার মানে হয় না

অথচ সবাই রোজ রোজ রাত্রী

এসব বালখিল্যতা মেরামতে বসে আহাজারি করে ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১১৯১ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ