কবিতা ও বৌ দুটো এক সাথে যায় না ।
সংসারের যাবতীয় দূর্দশায়
কবিতারা দল বেঁধে আসে খাতায়,
বেনী দুলিয়ে চির পথের গন্তব্যহীন বেদিদের মত ।
আর ঘরের বৌ ক্যাঁচক্যাঁচ ঝড় তুলে
পাড়া মাথায় তুলে
ধারন ক্ষমতা অবধী ঘৃনা নিয়ে যায় বাপের বাড়ি ।
কবিদের এই গল্প চিরায়ত কালের ।
কবিতায় আমার আদিগন্ত বৌ সন্তান এখন ।
গ্রামের অশিতিপর বৃদ্ধরা রাত্রীবেলায় যেমন করে সুঁইয়ে সুতো দেয়
আমিও আঁতুড়ঘরে বসে দিনরাত্রীভর খালি পেটে
এফোঁড় ওফোঁড় করছি শব্দদের ।
এই সমাজ আমাকে কবি হতে বলেছে
প্রতিদিন ডেকে কানের কাছে ফিসফিস করে বলেছে,
‘মিশে যাও আমার কদর্য ভাগাড়ে
পচনধরা বিভূইয়ে মানুষগুলোর তুমিই শেষ বংশধর।
তুমি কবি’ ।
দূরন্ত হাওয়ার উড়ন্ত পঙতিগুলো প্রতিদিন আমি
ঝরা শিউলীর মত কুড়িয়ে
কালো পিপড়ে করছি ।
এই নির্মম পৃথিবীই মানুষের আদি পাঠশালা ।
১২/১২/২০১২
২৮ অগ্রহায়ন ১৪১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




