বাদামের হাতে কোন জাদু নেই, টিপে দেখ
খোসার শুন্যতার ভেতর উঁকি মেরে আছে দুটি এলেম বিছি ।
এখানে প্রপিতামহের মমি
প্রেয়সির বীরহে তার আত্না কাঠ হয়ে গেছে যেন !
স্বপ্নগুলো ভেঙ্গে গেলে বিপন্নতার মানে হয় না
অথচ সবাই রোজ রোজ রাত্রী
এসব বালখিল্যতা মেরামতে বসে আহাজারি করে
চকখড়ি ভেঙ্গে যাওয়া ছিঁচকাঁদুনে বালিকার মত অশেষ ।
সময় এক মূর্খ ঘোরা
অন্দ্ধকার তার প্রিয় ঘাষ
দূরন্ত সে ঘোড়ার পিঠে বোকা মানুষগণ
হাত পা শূন্যে তুলে ছোটে কেবল ।
সাজানো যায় না এসব দিনরাত্রি কিংবা সময়,
ঈশ্বর চক পেন্সিলে লিখেছেন মানুষের এসব দিনলিপি
মানুষের হাতে নেই সেসব ডাস্টার
তবু সবার কি প্রাণান্তকর চেষ্টা মুহূর্তেই সাফ সুরত হয়ে উঠে !
তাই আমি তোমাকে বলি না কখনো,
রেখে যেয়ো না প্রিয়তমা এতসব বিষ
বদহজম স্মৃতিসমূদয় !
তুমি মাথা মোটা লোকটার কাছে গাভী হয়ে যাবে
কেননা গাধাদের এরচে বেশি বোধজ্ঞান থাকে না ।
আমার চেয়ে দূর্লভ স্বর্গ কি আর হয় বোকা মেয়ে !
আমি দেখেছি চোখের জলে সমুদ্রের ওজন বাড়ে
এক বৃদ্ধ ইট সুড়কি দিয়ে দেয়ালে প্রিয়তমার নাম লিখছেন প্রতিদিন
চোখে তার সমুদ্র উত্থাল ঢেউ !!
তার এই নাতিদীর্ঘ জীবনের মিমাংসা হয় কি আর ?
আমি জানি, পৃথিবীটা অন্তঃসারশূন্য এক বাদামের খোসা
সেখানে কীট হয়ে আছে মানুষেরা ।
আমি সেসব কথা তোমাকে বলিনি কখনো
কেননা তুমি সব জেনে গেলে রুচিহীন হয়ে উটবে জীবনের প্রতি ।।
২৫ মে ২০১৩
১০ জ্যৈষ্ঠ ১৪২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




