সেসব অনেক আগের কথা
তখন প্রবল তুঙ্গে ছিল আমাদের বসন্ত ।
আষাঢ়ীয়া জলের মত অপ্রতিরোধ্য বাঁধ ভাঙ্গা ছিল
আমার কবিতার খাতার স্ফীত দেহ ।
সেসব নিশ্চেতন বিস্মৃত ইতিহাস পাঠ করে
সহস্র ক্রোড় জাবর কাটা উপমা বেঁধে
দুয়েকটা কবিতা হয়েও যাচ্ছে আজকাল
পাঠকের বিরক্তির নোনাজলে যাচ্ছে ভেসেও ।
অথচ আমাকে খুঁজতে পুরনো মার্কেটের
পুরনো দোকানেই যান পাঠকরা আজতক !
তোমাকে আমাকে নিয়ে একদিন হাওয়ারা কানাকানি করতো
খিল খিল করে হেসে আসত ঢেউ
বিবাদ করে চলে যেত ফের ;
আজ সে জল বহুদূর গড়িয়ে মহাসমূদ্রে খাবি খাচ্ছে ।
আজ আমাদের মুখ দেখাদেখি বন্দ্ধ
আমাকে স্মরন হলে প্রচন্ড ঘৃনায় তুমি
জানলার বাইরে থু থু ফেলছ
রেগে গিয়ে হটাৎ খেইহারা তুমি হয়ত
আমার নামটাই মুখে তুলছ কাউকে গালি পাড়তে গিয়ে ।
তোমাকে প্রতিদিন ভুলে যাবার সস্তা গল্পে হোচট খেয়ে
আমি হুবহু বহু কবিতা লিখে বাতিল করছি হররোজ,
তোমাকে তুমুল ঘৃনার মন্ত্রবাস্পে
নিলর্জতার ষোলকলা পূর্ণ করে ফের হৃদয় হারাচ্ছি ।
২৮/০১/২০১২
১৫ মাঘ ১৪১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




