এবারকার শরতের মেঘেরা
শহরের প্রখ্যাত বায়েজির মত
ছোট কাপড়ে যেতে যেতে একদিন
নীল ফিতে পার হয় যাচ্ছে যেন !
কাঁদ কাঁদ মেঘের দঙ্গল
ভরা বরষাবেলাকার দিগম্বর জলধারের জাবর কাটছে অবিরাম ।
মানুষের হাতে স্মৃতি নেই আর
সে পথ মাড়াবে মানুষ,
সব কাঁথা সেলাই হয়ে গেছে
সদ্য সমাপয়েত বরষায়,
সুঁইফোঁড় অবসর নেই কারো আর
সুঁইয়ে সুতো দিতে দিতে
সজল সরল নয়নে
বরষাকে গর্ভবতী করে তুলবে কেউ অসচেতনতায়,
তোমার ফিরে যাওয়ার সেই ইতিহাস
মেঠো পথের বাঁকে মরা বায়সকুলের মত ঝুলে গেছে ।
তুমি অন্যের ঘরে গর্ভবতী হয়ে দিনদিন
বুড়োদের মত পানের লালা ফেলছ দেয়ালে,
তোমার বীরহে লিখেও ফেলেছি সমস্ত কবিতা
আমি কালো ফ্রক পড়া মেঘ চাই না আর
ছিঁচকাঁদুনে শ্রাবন চাই না,
গোফের আড়ালে আর মেঘ জমাতে চাই না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




