Karishma and Karina Kapoor, two sister in Tanash-2. ‘তাশান-২’ একসঙ্গে দুই বোন কারিশমা ও কারিনা কাপুর
২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‘রিফুজি’ ছবি দিয়ে যখন কারিনা কাপুর খান অভিনয়ে যাত্রা শুরু করেন ঠিক সে সময় তার বড় বোন জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর বলিউড ছাড়ার পথে। প্রথম ছবিতে বাজিমাত করার পর থেকেই একের পর এক ছবির মাধ্যমে বলিউডে শক্ত অবস্থান তৈরি করতে থাকেন কারিনা। ততদিনে কারিশমা অভিনয় অনেকাংশেই ছেড়ে দিয়েছেন। ছোট বোনের জ্বলে ওঠা আর বড় বোনের বিদায়ের ঘণ্টা বেজে যাওয়ার কারণেই একসঙ্গে তাদের কাজ করা হয়ে ওঠেনি। একাধিকবার অনেক পরিচালক পরিকল্পনা করলেও একসঙ্গে কাজ করা হয়নি কারিশমা কাপুর ও কারিনা কাপুরের। অবশ্য স্টেজে কারিশমা কাপুরের উপস্থিতিতেই তার জনপ্রিয় গানগুলোতে পারফর্ম করে সম্মান জানিয়েছিলেন কারিনা।
তবে এবারই প্রথম একসঙ্গে পাওয়া যাবে বলিউডের ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় এই দুই অভিনেত্রীকে। দুই বোন একসঙ্গে একটি গানে পারফর্ম করতে যাচ্ছেন। বিষয়টি ইতিমধ্যে পাকাপাকি হয়েছে। এরই মধ্যে চুক্তিবদ্ধও হয়েছেন কারিশমা ও কারিনা। বিগ বাজেটের এ ছবিটি নির্মাণ করছে যশরাজ ফিল্মস। ছবির নাম ‘তাশান-২’। এর আগে অক্ষয়-সাইফ-কারিনার ‘তাশান’ ছবিটি বেশ ভাল সফলতা অর্জন করেছিলেন। সেই ধারাবাহিকতায় এর সিকুয়্যাল নির্মাণ হতে যাচ্ছে। ছবির শুটিং শুরু হতে যাচ্ছে জানুয়ারির ২৮ তারিখ থেকে। আর দুই বোনের গানটি চিত্রায়ন হওয়ার কথা রয়েছে ফেব্রুয়ারির ১৩ তারিখে। এর কোরিওগ্রাফি করছেন স্বনামধন্য কোরিওগ্রাফার সুরুজ খান। ছবির প্রধান চরিত্রে কাজ করছেন সাইফ আলী খান ও কারিনা। কারিশমা শুধু এ গানটিতে অংশ নেবেন। জানা গেছে, গানটিতে দুই বোনকে একই তালে নাচতে দেখা যাবে। এ বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক আদিত্য চোপড়া।
এ বিষয়ে তিনি বলেন, কারিশমা নিঃসন্দেহে বলিউডের সফলতম একজন অভিনেত্রী। তার ছোটবোন কারিনাও বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছেন। কিন্তু দীর্ঘ সময়েও দুই বোনকে একসঙ্গে এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমার মনে হয় এ গানটি দর্শকদের জন্য তাই চমক হয়েই থাকবে।
আরো পড়ুনঃ
ক্যানসার প্রতিরোধে ১৩ খাদ্য
ডিমের খোসায় বাগান তৈরি!
ওজন কমাতে ৫ পানীয় !
বয়স লুকানোর কিছু গুরুত্বপূর্ণ টিপস্!
Visit my amazing blog:
http://beb24.blogspot.com
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন