Dhoom-3 Hindi Movie News: প্রথম দিনেই ধুম থ্রি’র আয় ৩৪ কোটি রুপি
২৩ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যা ভাবা হয়েছিল, তাই হলো। প্রথম দিনেই সব রের্কড ভেঙে দিল ধুম সিরিজের তৃতীয় ছবি ‘ধুম থ্রি’। প্রথম দিনে ৩৪ কোটি রুপি আয় করে মুক্তির প্রথম দিনেই সর্বোচ্চ আয় করা ছবি হিসেবে ‘ধুম থ্রি’ রেকর্ড গড়েছে। এর আগে এই রেকর্ডটি ছিল শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেসের। চলতি বছরের ৮ আগস্ট মুক্তি পাওয়া শাহরুখ খানের ছবিটি প্রথম দিনে আয় করে ৩২ কোটি ১২ লাখ রুপি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
শুক্রবার মুক্তি পাওয়া ধুম থ্রি প্রাথমিক হিসেব অনুসারে, শুধু হিন্দি ভার্সন থেকেই ধুম থ্রির আয় হয়েছে ৩০ কোটি রুপির ওপরে। আর তামিল, তেলেগু মিলিয়ে মোট আয় করেছে ৩৪ কোটি রুপি। যা বলিউডের ইতিহাসে সর্বোচ্চ। মুক্তি পাওয়ার প্রথম দিনে হূত্বিক রোশনের কৃষ থ্রির আয় ছিল মাত্র ২৫ কোটি রুপি। শুধু ভারতেই নয় বিদেশেও বলিউড ছবির সমস্ত রেকর্ড ভেঙেছে ‘ধুম থ্রি’। প্রথম দিনেই ইংল্যান্ড থেকে আড়াই কোটি, নিউজিল্যান্ড থেকে ৩৫ লাখ ও অস্ট্রেলিয়া থেকে প্রায় এক কোটি রুপি আয় করেছে ‘ধুম থ্রি’। বর্তমানে আন্তর্জাতিক বক্স অফিসের টপচার্টে পাঁচ নাম্বারে জায়গা করে নিয়েছে ‘ধুম থ্রি’। বিজয় কৃষ্ণের পরিচালনায় ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন আমির খান ও ক্যাটরিনা কাইফ। অন্যান্য চরিত্রগুলোতে আরও অভিনয় করেছেন উদয় চোপড়া, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ।
আরো পড়ুনঃ
বিশ্বের প্রথম পচনশীল গাড়ি!
মায়ের মৃত্যুর ৪ মাস পরে শিশুর জন্ম!
যে জেলার মেয়েদের বিয়ে করলে সংসার সুখের হয় !
Visit my amazing blog:
http://beb24.blogspot.com
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন