somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Blood sucking woman. সপ্তাহে ৩৬ লিটার রক্ত পান করেন যে নারী!

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সপ্তাহে ৩৬ লিটার শুকুর ও গরুর রক্ত পান করেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ২৯ বছর বয়সী মেয়ে মিশেল। এমনকি এই সাত দিনের মধ্যে এক দিন মানুষের রক্ত চাই চাই-ই তার। কল্পনাকেও হার মানিয়েছে এই রক্তপিপাসু মেয়ে। তাই মিশেলকে ভ্যাম্পায়ার লেডি নাম দিয়েছে ক্যালিফোর্নিয়ার এলাকাবাসী।

একটি ইংরেজী ওয়েব সূত্রে জানা যায়, ক্যালিফোর্নিয়ার শহরতলিতে বাস করেন মিশেল। তিনি একজন উল্কিশিল্পী। তার সবচেয়ে প্রিয় পানীয় হলো ব্লাডি মেরি নামে এক ধরনের কড়া মদ। মিশেল এই মদের সঙ্গে সাধারণত রক্ত মিশিয়ে পান করেন। তবে ভয়ঙ্কর বিষয় হলো, পানের জন্য মিশেলের প্রথম পছন্দ মানুষের রক্ত। তবে সেটা সবসময় পাওয়া সম্ভব হয় না বলে সাধারণত শুকুরের রক্ত পান করেন তিনি। এতে সপ্তাহে প্রায় ৩৬ লিটার শুকরের রক্ত পান করেন মিশেল। তারপরও সপ্তাহে অন্তত একদিন তার মানুষের রক্ত চাই-ই চাই।

আরো জানা যায়, সেই তরুণ বয়স থেকেই রক্ত পান শুরু করেছেন মিশেল। যখন থেকে তিনি এই অভ্যাস শুরু করলেন তখন থেকে বর্তমান পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার লিটার রক্তপান করে ফেলেছেন। তবে আশার কথা হলো, তিনি তার এই রক্তপিপাসা মেটাতে এখন পর্যন্ত নিজেকে বা অন্য কাউকে আঁচড়ে কিংবা কামড়ে ক্ষতিগ্রস্থ করেননি।

এই অদ্ভুত নেশা সম্পর্কে মিশেল জানান, মানুষের রক্তের প্রতি আমার অদ্ভুত আকর্ষণ রয়েছে। তবে সেটা সবসময় পাওয়া যায় না বলে আমি প্রতি সপ্তাহে ৩৬ লিটার শূকরের রক্ত পান করি। মিশেলের দেয়া তথ্য মতে, গত দশ বছরে যে পরিমাণ রক্ত পান করেছেন তা দিয়ে কমপক্ষে ২৩টি বড় বাথটাব কানায় কানায় ভর্তি করা যেত। মিশেল আরও বলেন, আমি এমনভাবে এটি গ্রহণ করি যেমন করে নেশা পেলে মানুষ সিগারেট পান করে। আমি পড়ার, আরাম করার এমনকি ছবি আঁকার সময়ও রক্ত পান করি। এটি অনেকটা ঠাণ্ডা অবস্থায় গরম মদ পান করার মতো।

মিশেল বলেন, আমি এই রক্ত স্যুপ এবং ব্লাডি মেরি (ফলের রস সহযোগে বানানো এক ধরনের কড়া মদ) বানিয়ে পান করি। এর জন্য আমি সাধারণত শুকর ও গরুর রক্ত ব্যবহার করি। এটি পান করতে একটু নোনতা, তবে স্বাদ একদম ওয়াইনের মতই। তবে আমি যতদূর সম্ভব মানুষের রক্ত পানেরই চেষ্টা করি। তবে, মিশেল অবশ্য নিজেকে ভ্যাম্পায়ারের কাতারে ফেলতে রাজি নয়। কারণ তিনি জানান, তিনি শুধুই এমন একজন যিনি কেবল রক্ত পান করতে খুব ভালোবাসেন।

কিন্তু কথা হলো মানুষের রক্ত কোথায় পান মিশেল? এ ব্যপারে তিনি জানান, সপ্তাহে একদিন তিনি তার বন্ধু জনির হাত থেকে কখনও ৩০ সেকেন্ড কখনও বা পাঁচ মিনিট ধরে তাজা রক্ত চুষে খান। অবশ্য এর আগে তিনি অন্য লোকদের কাছ থেকেও রক্ত পান করতেন। তবে এতে এইডসসহ বিভিন্ন রোগের ঝুঁকি থাকায় এখন খুব কাছের বন্ধু ছাড়া আর কারো কাছ থেকে রক্ত নেন না মিশেল।


আরো পড়ুনঃ
নারীরা যে ৬টি "মাইন্ড গেম" খেলে পুরুষের সাথে!
Facebook-এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের হ্যাকার পুরস্কৃত!
কোমল পানীয় খান, মৃত্যুর দিকে এগিয়ে যান!
বাজারে আসছে স্বর্ণের টয়লেট পেপার!


Visit my amazing blog: http://beb24.blogspot.com
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×