somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীদের প্রয়োজন যে জিনিস !

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েরা অনেক ভুল ধারণায় ভোগে। প্রেমের সম্পর্ক তো বটেই, বন্ধুত্বও একসময় হয়ে ওঠে তিক্ত, অনেক সময় ভেঙ্গেও যায়। তাই অনাকাঙ্খিত ‘ব্রেক আপ’ এড়াতে নারীদের বেশ কয়েকটি জিনিস জানা থাকা প্রয়োজন।

ফোনে কল করার অর্থ এই নয়- আপনি প্রেমের প্রস্তাব পেতে যাচ্ছেন হঠাৎ করেই আপনার কাছে এলো একটি অপরিচিত কল। কিংবা পরিচিতও হতে পারে। তবে, অপ্রত্যাশিত আপনার কাছে। ভাবতে পারেন হয়তো ছেলেটি তার মেয়েবন্ধুর শূন্য পদে আপনাকে রাখতে চায়।

আপনার এ ধারণা ভুলও হতে পারে। হতে পারে সে আপনার সঙ্গে শুধু কথা বলতেই আগ্রহী। সুতরাং এ রকম ক্ষেত্রে বিষয়টি ভালো করে ভাবুন।

মেকআপ ছাড়াই আপনি সুন্দর

আপনার সাজ-সজ্জা সবই ঠিক আছে। কিন্তু আপনার পুরু মেকআপ হয়তো বন্ধুর ভালো নাও লাগতে পারে। সুতরাং নিজেকে সাধারণ ও স্বাভাবিক মেকাপে রাখুন। এ আপনার অকৃত্রিমতা ফুটে উঠবে।

শিশুসুলভ আচরণ ছাড়ুন

হয়তো আপনার ছেলেবন্ধুর সঙ্গে কোথাও গেলেন। সেখানে দেখা হলো আপনার অন্য মেয়েবন্ধুদের সঙ্গে। আর এতে আপনি মুখ চেপে রহস্যজনক হাসি হাসলেন কিংবা লাফাতে শুরু করলেন। এ ধরনের আচরণকে আপনার সঙ্গী শিশুসুলভ বলে ভাবতে পারে, যা তার পছন্দ নাও হতে পারে।

ক্লাস রুমের আচরণ বাইরে করবেন না

আপনার ছেলেবন্ধুটি হয়তো আপনার সাহচর্য চায়। আপনারা একসঙ্গেই রয়েছেন। অথচ এই সময়ে আপনি বন্ধুর কাছ থেকে নোট নিচ্ছেন কিংবা ফিসফিসানি করছেন। আপনার অন্য বন্ধুরা তখন টেবিলে অন্যদের সঙ্গে গল্প করছে। এরকম পরিস্থিতিতে আপনার ছেলেবন্ধুটি ভাবতে পারে আপনি এখনও ক্লাসরুমেই আছেন। সুতরাং এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করবেন না। অবশ্য আপনি না চাইলে ভিন্ন কথা।

প্রশংসাযোগ্য হলে ছেলেবন্ধুকে প্রশংসা করুন

বন্ধুত্বের সম্পর্ক আছে এমন কোন ছেলে-মেয়ে একসঙ্গে থাকলে নিজের ব্যাপারে একটু বেশিই ইতস্তত করে ছেলেটি। মনে করে, মেয়েরা তাদের চুল, ত্বক, ওজন আর কাপড়ের ব্যাপারে মনোযোগী বেশি। তার এই ইতস্তত ভাব দূর করতে আপনি তাকে বলতে পারেন তার চুলের কাটিং কেমন হয়েছে কিংবা কেমন লাগছে তাকে নতুন টি-শার্টে। তবে এর মধ্যেও আপনার পছন্দ অনুযায়ী পরামর্শ দিতে ভুলবেন না।

গুরুতর বিষয়ে আন্তরিক থাকুন

হ্যাঁ, ছেলেরা ভালো করেই জানে, আপনার মধ্যে একটু পাগলাটে ভাব আছে। কিন্তু ভাববেন না, এতে আপনি গুরুতর অপরাধ থেকে পার পেয়ে যাবেন। তাই, আপনি যেমনই হোন না কেন, গুরুতর বিষয়ে আন্তরিক থাকুন।

কেবল নিজের কথা অন্যকে শোনাবেন না

এটা সবারই জানা যে কোনো ছেলেবন্ধুই- যে অন্তত ছিটকে পড়তে চায় না- কখনও বলতে চায় না যে তার মেয়েবন্ধুটি মোটা হয়ে যাচ্ছে। তাই আপনার ছেলেবন্ধুর সঙ্গে আলাপে শরীরের ওজনের প্রসঙ্গটি এড়িয়ে চলুন। কেননা এতে বিব্রত হতে পারে সে।

এড়িয়ে চলুন আঁটসাঁট পোশাক

আপনার পছন্দ হতে পারে, কিন্তু আপনার আঁটসাঁট পোশাক আপনার ছেলেবন্ধুর পছন্দ নাও হতে পারে। কারণ অধিকাংশের কাছেই এটি মার্জিত নয়। তা ছাড়া এমন পোশাকে বেপরোয়া আর নিরাপত্তাহীন মনে হবে আপনাকে। তাই এটা করতে গিয়ে আপনাকে সত্যিই বেপরোয়া মনে হচ্ছে কি-না, তা ভেবে দেখার প্রয়োজন রয়েছে।

অধিকাংশ ছেলেই উপযুক্ত মেয়েটিকেই চায়

মেয়েরাই যে কেবল উপযুক্ত ছেলেটিকে বেছে নিতে চায়, তা নয়, ছেলেরাও চায় তার মেয়ে সঙ্গীটি উপযুক্ত হোক। সুতরাং ভালোবাসার খেলায় সব ধরনের কাঁচুমাচু ভাব ত্যাগ করুন, সিরিয়াস হোন।

যদি পছন্দ করেন, বলে ফেলুন

অনেকে ভালো লাগা- না লাগার বিষয়ে রহস্যময়তা পছন্দ করেন। এটা ঠিক নয়। যদি আপনার কাউকে ভালো লাগে তবে এমন ভান করবেন না যে আপনি তাকে অবহেলা করেন। যদি সে আপনার ব্যাপারে আগ্রহ দেখায় এবং আপনারও অবস্থা থাকে একই রকম- তবে প্রকাশ করুন তা। যাচাই করার অধিকার আপনার নিশ্চয়ই আছে। তবে কাউকে কোনো কারণ ছাড়াই দীর্ঘ সময় অপেক্ষমান রাখবেন না।

***তথ্যপ্রযুক্তি বিষয়ক নতুন নতুন খবর জানতে [URL="http://beb24.blogspot.com"]এখানে ক্লিক করুন[/URL]***[/SIZE]
Related Tags: [URL="http://beb24.blogspot.com"]bangla news[/URL], [URL="http://beb24.blogspot.com"]english news[/URL], [URL="http://beb24.blogspot.com"]bangla blog[/URL], [URL="http://beb24.blogspot.com"]english blog[/URL], [URL="http://beb24.blogspot.com"]technology news[/URL], [URL="http://beb24.blogspot.com"]technology blog[/URL], [URL="http://beb24.blogspot.com"]computer tips and tricks[/URL]


Visit my amazing blog: http://beb24.blogspot.com
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×