somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনিও সঙ্গী নিয়ে থাকতে পারবেন ফাইভ স্টারে

৩০ শে জুলাই, ২০১৫ সকাল ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ফাইভ স্টার হোটেল বলতেই কল্প চোখে ভেসে ওঠে বিশাল আলিশান আলো ঝলমলে একটি ভবন। সাধারণ অনেক মানুষই ভেতরে প্রবেশ করতেই ভয় পান। ভাবেন যে, এখানে কি সবাইকে প্রবেশ করতে দেবে? না জানি কত বিল উঠবে! থাকলে চাইলে লাগবে অনেক খরচ!

কিন্তু সাধারণ মানুষদের জন্যও এখানে রয়েছে ভালো ব্যবস্থা। তাই চাইলেই আপনি আপনার জীবনসঙ্গী বা বন্ধুকে নিয়ে চলে যেতে পারেন ফাইভ স্টার হোটেলে। খেতে পারেন যা খুশি, চাইলে রাতে রুম ভাড়া করে থেকেও যেতে পারেন। এখানে যেমন প্রেসিডেন্টদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে, তেমনি রয়েছে সাধারণদের জন্যও ডিলাক্স রুম। হোটেল সোনার গাঁর মার্কেটিং ও গণসংযোগ কর্মকর্তা সালমান কবির প্রিয়.কমকে জানান, ডিলাক্স রুমের জন্য ভাড়া গুনতে হবে ১৩/১৪ হাজার টাকা। আর যদি সকালে ব্রেকফাস্ট সহ চান তবে প্রিমিয়ার রুম নেয়াই ভালো। প্রিমিয়ার রুমগুলো ১৭/১৮ হাজার টাকায় পাওয়া যায়।



প্রিমিয়ার রুম ছাড়াও রয়েছে প্যাসিফিক রুম, স্যুট রুম ও ইন্টারন্যাশনাল প্রেসিডেন্সিয়াল স্যুট রুম। সাধারণত বিদেশি অতিথিদের জন্য প্যাসিফিক রুমগুলোই অফার করা হয়। এগুলো প্রতি রাতে থাকার জন্য ২০ থেকে ২৫ হাজার টাকা গুনতে হয়। রুম সার্ভিসের সঙ্গে ব্রেক ফাস্টতো থাকেই সঙ্গে বিকেলের ককটেল আওয়ারও থাকে। বিকেলের এই ককটেল আওয়ারে নাস্তা দেয়া হয়। প্রিমিয়ার রুমে থাকে আলাদা লাউঞ্জ।

স্যুটগুলো সাধারণত পরিবার নিয়েই থাকার জন্য আদর্শ। এখানে বেডরুমের সঙ্গে ড্রইং ও ডাইনিং রুমও থাকে। থাকে বাচ্চাদের জন্য ওয়েলকাম ফ্রুট বাস্কেট, যেখানে বিভিন্ন ফল, বিস্কুট ও বিভিন্ন চকলেট থাকে। স্যুটবাসীদের জন্য আরো বেশ কিছু সুবিধা রয়েছে। তারা চাইলেই সুইমিং পুল, জিম ব্যবহার করতে পারবে। জীম শেষে স্টিম বাথের ব্যবস্থাও আছে। কিন্তু ম্যাসেজ করতে চাইলে আলাদা টাকা গুনতে হবে। প্রতি ৩০ মিনিটের জন্য ৩০০০ টাকা ও ৫০ মিনিটের জন্য ৪০০০ টাকা। এই ম্যাসেজ অবশ্য বাইরের কেউ চাইলেও টাকা দিয়ে করতে পারবেন।

এবার খাবারের কথায় আসা যাক। এখানে বুফে ব্যবস্থা আছে। বুফে ব্যবস্থায় থাকে অনেকগুলো পদ। একবার বিল দিয়ে আপনি যা খুশি তা খেতে পারেন। এজন্য বিল দিতে হবে প্রতিজন মাত্র ২৭০০ টাকা। আর অর্ডার করে খেতে চাইলে বিভিন্ন খাবারের বিভিন্ন দাম পরবে। মাংসের স্টেক ২০০০ টাকা, বার্গার ১০০০ টাকা।

তাহলে খাবারের দাম অনেক বেশি নয়? মনে এমন প্রশ্ন অাসা অস্বাভাবিক নয়। এ বিষয়ে সালমান কবির বলেন, 'আমরা আসলে শুধু খাবার সেল করি না, খাবারের সঙ্গে একটি অভিজ্ঞতা সেল করি। যেমন এখানে এখন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা রয়েছেন, আপনি খাচ্ছেন, দেখলেন পাশেই একজন খেলোয়াড়ও খাচ্ছেন। খাওয়া শেষে চাইলে অনুমতি নিয়ে সেলফিও তুলতে পারেন। এটাতো আসলে একটা ফাইভ স্টার হোটেল, এখানে খাবারও একটা অভিজ্ঞতা।'

ইন্টারন্যাশনাল প্রেসিডেন্সিয়াল স্যুটগুলো শুধু প্রেসিডেন্টদের জন্য- তা নয়, চাইলে যে কেউ ভাড়া নিতে পারেন। স্যুটগুলো ভাড়া পড়ে প্রতিদিন ৮ থেকে ৯ শত ডলার যা বাংলা টাকায় ৬৫ থেকে ৭৫ হাজার টাকা। এছাড়া সুইমিং পুলের মেম্বারও চাইলে যে কেউ হতে পারেন। ৬ মাসের জন্য মেম্বারশীপ হচ্ছে ৯৫০০০ টাকা ও বছরের জন্য ১ লাখ পঞ্চান্ন হাজার টাকা

পুরো হোটেলটিতে ৭টি মিটিং রুম রয়েছে, এগুলোতে সংবাদ সম্মেলন করতে চাইলে দিতে হবে দেড় লাখ টাকা। প্রতি কাপ চা কফি এখানে দাম পড়বে ৩০০ থেকে ৪০০ টাকা। এছাড়া হাজার বারোশো লোকের সমাগমের জন্য রয়েছে বল রুম, যা সাধারণত ৭ লাখ টাকায় ভাড়া দেয়া হয়। এখানে প্রতিজনে খাবারের দাম ৩৫০০। সকলের জন্য খাবারের অর্ডার দেয়া হলে বলরুমের ভাড়া কমানো হয়, কোন কোন ক্ষেত্রে ভাড়া নেয়াও হয় না।

হোটেল বিষয়ক আরো তথ্য জানতে আমার ব্লগ একবার ঘুরে আসতে পারেন।

সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৫ সকাল ১১:০৩
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×