সি.এন.এন এর একটি নিউজ.........আর সব দিনের মতোই
আমেরিকান বাহিনীর হাতে ২৬ জন ইরাকী দুস্কৃতিকারী নিহত।
৪ জন আমেরিকান সৈন্য প্রান হারিয়েছে রাস্তার পাশে পেতে রাখা বোমার আঘাতে।
ইরাকী মারা গেলে বলে নিহত , আমেরিকান মারা গেলে বলে প্রান হারিয়েছে।
এ যেনো সেই রকম বাণী .............
" নকুল বাবু স্বর্গবাসী, ছোটলোক হারাধন কলেরায় ঠেসে গিয়েচে"
মৃত্যুতেও কতো শ্রেনীবিভেদ।
আমার দেশে এসে আমাকেই মেরে বলবে দুস্কৃতিকারী খতম করা হয়েছে, ৭১ এ যেমন বলতো পাকিস্তানীরা।
" নিজ ভূমে পরবাসী , নিজ ভূমে হরিজন"।
এটাই নাকি মানবতা, বাকস্বাধীনতা, মুক্তচিন্তা !!
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০০৭ দুপুর ২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



