তুই বলিস, মিস করিনা তাই দেইনা তোকে ফোন
তোর খোঁজ নিতে টেলিফোনের কি আছে প্রয়োজন?
তাহলে বুকের ভেতর অবিশ্রাম শুনি কার সাতকাহন?
তোকে নিয়েই তো মেতে থাকি সারাদিন সারাক্ষণ।
ফেসবুকে তোর টেক্সট মেসেজের যদি না দেই জবাব
তুই তো ভাবিস ছোটবেলা থেকেই কাণ্ডজ্ঞানের অভাব।
তুই যে আমার আসলে কী তা লোক দেখিয়ে কি লাভ?
তোর সাথে কথা বলতে কি লাগে ভাইবার-হোয়াটস আপ?
তুই তো জানিস তুই আমার কোন জায়গায় থাকিস?
তাহলে জেনে শুনেই বারবার কেন মুখস্থ কথা বকিস?
বন্ধুত্বের এই বন্ধন কি বোকা বানানো যায় যান্ত্রিক?
বুকের মাঝে তোর ছবি সর্বদা যন্ত্র ছাড়াই ত্রিমাত্রিক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



