মৃত্যু যদি দেয় কাউকে অমরত্বের সার্টিফিকেট
তবে দোষ কাটতে সেই লোকাল ট্রেনের টিকেট
মিথ্যের দেয়ালে লাথি হেনে যিনি খুলতেন সত্যের দ্বার
তার যাবার কালে মিথ্যের কুয়াশায় হল সব অন্ধকার
মৃত্যু যাকে পারেনি মানাতে মিথ্যের কাছে হার
রেড স্যালুট টু হুমায়ুন আজাদ স্যার
চাপাতির আঘাতে যখন তিনি মৃত্যু থেকে মুহূর্ত দূরে
বাংলা মায়ের সব আঁখিজল সেদিন বাষ্প হয়ে গেল উড়ে
সুদুর ইউরোপে যখন তিনি ঘুমিয়ে ছিলেন একা
মৃত্যু আর আতঙ্কে জেগে আছে এদিকে নির্ঘুম শহর ঢাকা
কে লিখবে তার প্রতিবাদের গান, শক্ত কলম আছে হাতে কার
রেড স্যালুট টু হুমায়ুন আজাদ স্যার
সাক্ষাত জম গেড়েছিল আসন বাংলাদেশের বুকে
দেনা পাওনার হিসেব বুঝি ওরা দিবেই আজকে চুকে
মত প্রকাশের স্বাধীনতা নাকি সাংবিধানিক অধিকার
পিশাচের দল কেড়ে নিতে সেটা আজ উঁচিয়ে আছে তলোয়ার
এই নষ্ট সময়ে কৃপণ চোখের অশ্রু ছাড়া কি দেব আপনাকে আর
রেড স্যালুট টু হুমায়ুন আজাদ স্যার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



