এক
মাঝরাতে আয়নার সামনে দাঁড়িয়ে সে
বারবার গিলে কষ্টের ঢোক। চোখে মেখে
কলংকের কাজল, মাশকরা দিয়ে ঢেকে কালশিটে
আর ভালবাসার বুমেরাং নিজের বুকে গেঁথে সে
চলে যেতে চায় অরন্যে। তার পেটে
অনাগত অবৈধ সুকান্ত লেগে আছে সেঁটে।
তার মস্তিষ্কে দহন-শরীরে ক্ষরণ
নাহ! অরন্য নয় তার প্রয়োজন মরন।
দুই
যে নারী মারা গেল আজ রাতে
তার চিরকুটে খবর পেলুম
সে যোগাড় করতে পারেনি
তার অনাগত সুকান্তের ছাড়পত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



