somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্যানাফ্লেক্স বা পিভিসি পোস্টারের বিজ্ঞাপন কতটুকু ফলদায়ক

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় ভোটের সময় এলে আমি বিভিন্ন প্রার্থীর বিভিন্ন মার্কার পোস্টার কালেকশন করে জমাতাম। এইটা আমার এক ধরনের শখ ছিল। অনেকগুলা পোস্টার জমলে আমি এগুলা ভাঁজ করে খাতা বানাতাম। অঙ্ক করার রাফখাতা। কাগজের একপাশ দিব্যি ব্যাবহার করা যেতো। বিষয়টি এমন নয় যে আমি ঠিক কাগজের অভাবে এই কাজ করতাম। এটা আমার কাছে একধরনের নেশা ছিল। যতদিন ঐ খাতা থাকতো, ততদিন আমার অঙ্ক করা দেখে কে? সারাক্ষণ শুধু অঙ্কই করতাম। মনে আছে, একবার পরিবেশ পরচিতি সমাজ ক্লাসে বসে সেই খাতায় অঙ্ক করার সময় ধরা খেয়ে ইজ্জত এবং পশ্চাৎদেশ দুটোরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

আমার ঠিক জানা নাই, এখন কোন স্কুলবালকের পোস্টার দিয়ে খাতা বানিয়ে অঙ্ক করার শখ আছে কিনা। আজকাল ঠিক সেইরকমের সাদাকালো পোস্টারও চোখে পরেনা। তবে রাস্তায় বেরোলেই যে জিনিসটি চোখে আঁকড়ে থাকে তা হল বিভিন্ন কাজের ও সাজের, বিভিন্ন দৈর্ঘের ও প্রস্থের এবং বিভিন্ন রঙের প্যানাফ্লেক্স বা পিভিসি পোস্টারের সমাহার। ঢাকা মহানগরে এর সংখ্যা একশ দুইশ না, এক দুই হাজার না, লাখ না, কোটি না, সম্ভবত কয়েক বিলিয়নের চেয়েও বেশি। আমার কাছে এই পিভিসি বা প্যানাফ্লেক্স পোস্টারের বিষয়টি মাত্রাতিরিক্ত, প্রয়োজনাতিরিক্ত, অসহ্য রকমের বাড়াবাড়ি মনে হয়। যেন চর দখলের মত পোস্টার দিয়ে জায়গা দখলের অসুস্থ প্রতিযোগিতা। যেই নেতার যত বেশী পোস্টার সে বুঝি তত বেশি দেশপ্রেমিক। যে নেতা যত বেশি শোক কিংবা শ্রদ্ধাঞ্জলি কিংবা অমুকের আগমন শুভেচ্ছা স্বাগতম কিংবা অমুক তুমি এগিয়ে চল আমরা আছি তোমার পিছে ইত্যাদি প্রমাণ সাইজের পোস্টার ঝুলাতে সক্ষম তার যেন দল কিংবা দলনেতার প্রতি বেশি দরদ ভক্তি। বেশি পোস্টার মানেই যেন মনোনয়নের বেশি সম্ভাবনা। অথচ যার কিংবা যাদের দৃষ্টি আকর্ষণের নিমিত্তে এই পোস্টার প্রতিযোগিতায় নামা তিনি কিংবা তারা এগুলা দেখতে পান কিনা আমার জানা নাই। খুব সম্ভবত না। কারণ উনারা হেলিকপ্টারে যাতায়াত করেন বেশিরভাগ সময়। হেলিকপ্টার থেকে বোধ করি পিভিসি পোস্টারের বন্যা চোখে পরেনা।

গাবতলী থেকে সাভার যাবার সময় রাস্তার মাঝখানে লাগানো গাছগুলার কাণ্ড দেখতে পান কেউ? ছোট ছোট গাছগুলা একেকটা পাঁচ সাত ফুট দূরে দূরে লাগানো। সেখানে মাইলের পর মাইল একই পোস্টার লাগানো। একেকটা গাছের দুই পাশেই পোস্টার লাগানো। যাতে দুই দিক থেকেই দেখা যায়। সময়ের সাথে সাথে পোস্টারের মানুষগুলা পরিবর্তিত হয়। গাছগুলির মুক্তি হয়না।

আমি ঠিক জানিনা এই প্যানাফ্লেক্স বা পিভিসি পোস্টার বস্তুটি পরিবেশের জন্য ক্ষতিকারক কিনা। কিন্তু পরিবেশবান্ধব হবার কোন কারণ নাই, সল্পজ্ঞানে এইটুকু ঠিকই বুঝি। এই পোস্টার বানাবার খরচও কিন্তু নেহাত কম নয়। শিল্পপতি ও রাজনীতিকদের উদ্দেশ্যে বলছি, এই টাকাগুলা দিয়ে পোস্টার না বানিয়ে জনকল্যাণমূলক কোন কাজ করলে আপনাদের বিজ্ঞাপন বোধকরি আরও কার্যকর ও ফলপ্রসূ হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×