একটি সহজ প্রশ্ন
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ ছোট্ট একটা ভাল কাজের অনুরোধ জানাবো সবাইকে। আশাকরি আমার ভার্চুয়াল জগতের সকল বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের পাশে পাব। না, কাউকে কোন অর্থ ডোনেশন করতে হবেনা।কষ্ট করে প্রেসক্লাবের সামনে মানব বন্ধন করতেও হবেনা।শুধু আপনার বাড়িতে যদি আপনার সন্তান বা ছোট ভাইবোন থাকে তাদেরকে একটা জিনিস শিখিয়ে দিতে হবে। আর তাদেরকে বলতে হবে তারা যেন এই একই জিনিস তার স্কুলের বন্ধুদের কিংবা পাড়া প্রতিবেশি সমবয়সীদের শিখিয়ে দেয়। খুব কঠিন বা দুর্বোধ্য কিছু নয়। তাদেরকে যখন তাদের বাবা মায়েরা কোন উপহার কিনে দিবেন, তারা যেন বাবা মাকে একটা ছোট প্রশ্ন করে। আর তা হল, “ বাবা/মা! যে টাকা দিয়ে তুমি আমার জন্য এটা কিনেছ, সেটা বৈধ তো?” বাবা মায়েরা এই প্রশ্নের সদুত্তর দিবেন কি না দিবেন সেটা মুখ্য নয়। শুধু সাহস নিয়ে প্রশ্নটা করতে হবে। একবার বিশ্বাস করুন আমাকে, ওরা পারবে। বাবা যদি ঘুষখোর অফিসার হয়, ছেলের এই প্রশ্ন নিশ্চয় তাকে দ্বিতীয় বার ভাবতে শেখাবে। যদি কালোবাজারি ব্যাবসায়ী হয়, এই প্রশ্ন নিশ্চয় তার বিবেককে নাড়া দিবে। এই উপহারের টাকাটা যদি পেট্রোল বোমা বানিয়ে আয় করা হয়, অবশ্যই প্রশ্নটা শুনে সেই বাবা কিছুক্ষণ তার অবুঝ সন্তানের মুখের দিকে চেয়ে থাকবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে...
...বাকিটুকু পড়ুন
নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন...
...বাকিটুকু পড়ুনজগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন