খুব ইচ্ছা ছিল প্রজন্ম চত্বরে আমার ব্যাক্তিগত সংগ্রহে থাকা মুক্তিযুদ্ধের ৩০০ টি ছবি নিয়ে ১ টা প্রদর্শনীর আয়োজন করবো। বিভিন্ন কারনে সাহস পাচ্ছিলাম না। ২০ তারিখ রাতে মনে হল আর দেড়ি করা যায় না। কাল একুশে ফেব্রুয়ারীতে কিছু একটা করতেই হবে। যেই ভাব সেই কাজ। ফোন দিলাম ব্লগার ঘুড্ডির পাইলট ভাইরে। উনি সাহস দিলেন কিন্তুক ওনার সাথী ভাইয়েরা আমারে সর্বাত্তক অসহযোগিতা না করলেও খুব ১ টা বেশী সহজগীতাও করল না। ডিসিশান তো নিলম কিন্তু পকেটে মোর তখন ১৬০ টাকা। বন্ধুবর ডেন্টিস্ট তুহিন আমারে ২০০০ টাকা ধার দিল এতার জন্য। ভ্যান ১ টা ভাড়া করে আমি আর আমার ছোট মামাতো ভাই ৩০০ টা ছবি নিয়ে চলে গেলাম শাহবাগ এ। শুরু হল কাজ। কিন্তু ২ জন মানুষ খুব অসহায় লাগতে ছিল। কি আর করা ভাঙ্গা মন নিয়ে কাজ শুরু করলাম। তার টানানো, ক্লিপ কেনা, ছবি গোছান সব ই করতে হল ২ জন কে। কিছুক্ষন অবশ্য বাংলার হাসান ভাই সাহায্য করল। যায় হোক প্রদর্শনী শুরু হল...। তারপর সেটা সফল ও হল... নিচে কিছু ছবি আপনাদের জন্য দিলাম যাতে আপনারা বুঝতে পারেন সেটা কেমন সফল হয়েছে
প্রথমেই দিলাম আমার আজকের প্রদর্শনীর একজন মুগ্ধ দর্শক কার্টুনষ্ট আহসান হাবিব এর ছবি
আমার কাজিন আর আহসান হাবীব
মন্তব্য খাতায় মন্তব্য করছেন আহসান হাবীব
পেলাম একজন অস্ট্রেলিয়ান কেও
তয় প্রথমে কিন্তুক আমার অবস্থা ছিল এইরকম
দূর থেকে আমার প্রদর্শনীটা দেখতে যেমন লাগতেছিল
অনেক সুন্দুরী আফারাও আইছিল
আমার এই প্রদর্শণী যাদের জন্য খুব ই দরকার তারাও এসেছিল
আর দর্শকদের আগ্রহ ছিল দেখার মত।। তাদের মদ্ধে কেও কেও ছবি দেখে কেদেছে পর্যন্ত
শেষের দিকে অতিরিক্ত পরিমানে ভীড় ছিল
শেষে দিলাম ২টি শহীদ মিনারের ছবি যার ১ম টি থেকে আমার দূরে আমার প্রদর্শনী দেখা যাচ্ছে আর পরের টি আমার মহল্লায় ( বাসার বারান্দা থেকে তোলা)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


