somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের ইলিশময় শৈশবঃ

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের ইলিশময় শৈশবঃ

‘স্যার পায়রাইদ্যা ধইরা আনছি, পিঠটা দ্যাহেন কত মোটা, একহাতে আলগাইতে পারবেন না! একদম ডিম ছাড়া, রানতে এক ফোঁটা ত্যালও লাগবে না; উল্ডা জমাইতেও পারবেন। ৬০ ট্যাহা জোড়া বেচছি, তয় আফনের জন্য একদাম ৫০ ট্যাহা। আরে না না, ট্যাহা না থাকলে সমস্যা নাই, ভালোমাছতো রোজ আয় না! পড়ে বাসা দিয়া চাচীর কাছ থেহে আনমু আনে’।
বাবা ফিরলেন দড়ি দিয়া কানসা বাঁধা একজোড়া দাসা সাইজের রূপালী মাছ নিয়ে। মা মাত্র মাগরেবের নামাজের ছালাম ফিরালেন। আমিনের আগেই জগতের যাবতীয় বিরক্তি নিয়ে একপলক তাকালেন কর্তার দিকে। দু সেকেন্ডেই আমিন শেষ করে নামাজের পাটি থেকেই মাতৃমুখ থেকে শুরু হলো অনর্গল অনল বর্ষণ ঃ
‘আমারে আর সুস্থ থাকতে দিবা না, রাইতের ব্যালা কেড কইছে তোমারে এই ঝামেলা আনতে? জীবনডা অতিষ্ট কইরা দিলা! তা কত নিছে ?’ ৫০। ‘ কী ? প ন চা শ ! নিশ্চয়ই ঐ ব্যাডা মাউচ্ছা সামসু তোমারে গছাইয়া দেছে। ও একটা হারে হারামজাদা শয়তান! শরমে দরদামও করতে পারে না, হে আবার পুরুষ মানুষ! শামীমের বাফে সকালে এর চাইয়াও বড় দুইডা মাছ আনছে ৩০ ট্যাহায়। তোমার ফুডানি আর কমলো না!’
২৫ বছরের দাম্পত্য অভিজ্ঞতায় চিরায়ত বুলিতে অভ্যস্ত পিতা একটু পিংচি হেসে গোসল খানায় ঢুকলেন ওজু করতে। কর্তার সাময়িক প্রস্থানের সুযোগে সাহসী হয়ে উঠলেন এবার পুরনো কাজের বুয়া রহিমের মা ঃ
‘ও খালাম্মা আমাগো রহিমের বাফে এরাম চাইরডা ইলিশ আনছে পাঁচশিয়া দিয়া। রিসকা লইয়া কাইল রাইতে বাড়ীত ফেরার আগে কাঠপট্টির মাউচ্ছা পট্টিইদ্যা লইয়াইছে। বেশী নরম আছিল না। ঝুরঝুরা কইরা ভাইজ্জা দিছি, কি মজা! হুনছি বরফের নাকি খুবই আকাল, মাছের চইয়া বরফের দাম বেশী!’
এটি শায়েস্তাখানের আমলের বাংলার কোন সান্ধ্যলিপি নয়। তিন দিক নদী দিয়ে ঘেরা, লোহালিয়ার পারের ছবিরমত সুন্দর ছোট্ট একটু শহর, আমার শহর পটুয়াখালীর ৮০র দশকের গোড়ার দিককার বর্ষাকালীন প্রাত্যহিক সান্ধ্যচিত্র ।
হায় শৈশব! আমাদের ইলিশময় শৈশব!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×