somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথাডি আপনেগো পছন্দ হইব না,তাও কইলাম!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ, কিছুডা ভ্যাম্পায়ার হয়ে গেসি, না টোয়ালাইট সাগার রবার্ট প্যাটিন্সন না, আবার বাম স্ট্রোকার এর ড্রাকুলা না, তয় আমরা ভ্যাম্পায়ার, টু থাউ থার্টিনের ভ্যাম্পায়ার, আমরা নিজের রক্ত নিজে খাই, অসুবিধা আছে?

ঘুমাইতে যাই যখন ফজরের আজান দেয় তখন, শরীরডা এলায়ে আসে,সিগারেটের পুটকিতে লাস্ট দুইটান দিয়া এসি ছাইড়া কম্বল চাপাই গায়ের উপর! সারারাইত কি করি? হুনবার চান? তয় হুনেন-পলিটিক্স করি, হ-এইডাই এহন নেশা, দেশের লেইগা কি করছেন আপ্নে? জানেন আমরা কি করছি? নতুন কইরা প্রতিবাদের ডাক দিছি, নতুন কইরা মুক্তিযুদ্ধের ডাক দিছি, পারছেন আপনেরা? আমগো নেতারা এহন এস এস এফ নিয়া ঘুরে, আপনেরা যেই মফিজ ছিলেন সে মফিজ ই আছেন, ছিন্তাই হইলে পুলিশের কাছে যায়া এফ আর করেন, পুলিশ ও পান চিবাইতে চিবাইতে কয়্যা দেয় এক হপ্তাহ পর আইয়া খবর লইয়েন…হালার মফিজ!!

কি মনে করেন আমগো? সারারাইত ফেসবুকে বইয়া পলিটিক্স করি, দেশের লাইগা নিজের জীবন কুরবান করছি। হ-আমরা নিজেরে লইয়া ভাবি নাই, দেশ রে লইয়া ভাবছি।দিনের পর দিন মুক্তিযুদ্ধ নিয়া নেটে নিজেরে খুজছি, রাইতের পর রাইত মুক্তিযুদ্ধ বিরোধি কিছু দেখলে গাইল দিছি ছাগু, সবাই মিল্যা রিপোর্ট করছি ওই শালা ছাগু, ওই পেজ ব্যান করতে হইবো!! বাপ-মা রে জিগাইবার পারিনাই আসল ইতিহাস, তাগোর সময় নাই, বই খাতা অবসরের অভাবে পড়তে পারি নাই।ইউ আর সো ব্যাক ডেইটেড ডুড, নেটে এখন সব পাওয়া যায়, বুঝেন না ক্যান?

ঘুমের থেইকা উইঠঠা শাহবাগ যাইগা, আমগো এই নতুন মুক্তিযুদ্ধ সফল করতে!!হেভী পিনিক ভাই এই আন্দোলনে, দেশটা কেমুন নাড়াচাড়া দিয়া ফালাইছি আমরা এই নতুন প্রজন্ম!!টিভি চ্যানেল কন আর নিউজ পেপার কন সব কিছু নিয়াই বইছি ওইখানে। আজিজে থেইক্কা একটা চে টুপি কিনা ফালাইছি, মাথায় চে টুপি না থাকলে বিপ্লবী ভাব আসে না,তাই। দিন নাই রাত নাই চিল্লায়া যাইতাছি,ফাসি চাই ফাসি চাই!!কাইলকা বেলুন ঊড়ামু, গান্ধীর সত্যাগ্রহ দিয়া আমরা স্টার্ট করছি,আমরা সফল হমুই, এনি ডাউট?

বেলা আরেকটু বাড়লে আমরা গান গাই, যারা নাচতে পারে তারা নাচে, নাচে-গানে কই আমরা ফাসী চাই, দেশদ্রোহী এই যুদ্ধাপরাধী গো আমরা ফাসি চাই। গানের তালে, নাচের ছন্দে ছন্দে আমরা ফাসী চাই, এমুন কথা হুঞ্ছেন জীবনে? যাগো ফাসী চাই তাগো অপরাধ হইল গণহত্যা, রেপ, মার্ডার, আর আমরা সেই সব অপরাধী গো ফাসি চাই নাইচা গাইয়া!!!আরো আছে হুনেন,কথা এইখানে শেষ না, সন্ধ্যা হইলে আমরা মোম বাত্তি জ্বালাই, অন্ধকার দূর করি, প্রজেক্টরে সিনেমা দেখাই, হ ভাই আমরা এমনেই ফাসী চাই!!

সিনেমা-টিভির শিল্পিরা আইয়া ক্যামেরার সামনের দায়বদ্ধতারে কাটায়া গেছে,কিরকেটাররা হালাল কইরা গেছে বেতন, রাজনীতিবিদেরা আইয়া ভোট ঠিক রাইখা গেছে, তাই রাইত জাগা এই আমরাও যাই।বান্ধবীরাও আসে, আন্দোলোনে উতসাহ পাই!!বই মেলায় ঘুরতে যাই, সোহরাওয়ার্দি উদ্যানে বইসা থাকি,বাসায় জিগাইলে কই মা-দেশের ডাক, ফিরাইতে পারিনা! মায়েও খুশ-পোলা আমার দেশের লাইগা করতাছে, পোলাও খুশ-উচিত মাত্রার অজুহাত পাইয়া!হ-আমরা এমনেই ফাসি চাই!!

ছাত্রলীগের পুলাপানে দিছে ১৯৯২ সালে শেখ হাসিনা দেয়া মানবতা বিরোধী ভাষন এর কপি, সমাজতান্ত্রিক বাম ফ্রন্ট দিছে হেগোর গুন কীর্তন ওয়ালা একখান ন্যাতা নিউজ পেপার(ওগো জীবনে উন্নতি হইব না!!), বড় ভাইরে জিগাইছিলাম,ভাই আন্দলোনে তো এরকম হওয়ার কোন কথা ছিল না!! নিজের খাইয়া পইরা শাহবাগ গেছি, এডি কি? বড়ভাইয়ে এড়ায়া গেছে, ওইদিন আইছিল আরেক আবাল, নাসিম(এই চুতিয়া এহনো ক্যান্টন্মেন্টে অবাঞ্ছিত), নডির পুলায় আয়া কইয়া গেছে আমরা নাকি হাসিনার ডাকে আইছিলাম!!!
যে কয়দিন শাহবাগ গেছি, এর মইধ্যে একদিন বাসায় আউনের ভাড়া লইছি ছোট ভাইয়ের কাছ থিকা, পোস্টার পেপার কিঞ্ছিলাম নিজের টাকায়, মার্কার কিঞ্ছিলাম তৌহিদ ভাইয়ের টাকায়, ভাত খাইতে গেলে সিগারেটের পয়সা থাকতো না, তাই ভাত খাইতাম না, আর এহন হয়া গেলাম মার্কা মারা দলীয় কর্মী!!!

কয়দিন আগে মরল রাজীব হায়দার, উনি বলে আগে নাস্তিক ছিল, বাস! আল্লাহর রহমতে শাহবাগ বিরোধীরা আমগো বানায়া দিল নাস্তিক। এলাকার পুলাপান পর্যন্ত জিগায় ভাই, আপনের পূর্বপুরুষ মানুষ ছিল তো? কলুষিত মানুষের রাজনীতি কখনোই সফল হয় না, যদি হইত বার্লুস্কোনি এখনো ইতালির প্রেসিডেন্ট থাকতো, রাসপুতিনের নাম নেয়ার আগে মাইনষে কইত না নারীলোভী! মানুষ জানে রাজনীতিবিদরা চুরি করবেই, তবে আমগো দেশের মানূষ যেইডা খুজে ঐডা হইল ক্যাডায় এট্টু কম চুরি করবে!তাই আমরা এহনো আদর্শ খুজি, আর রাজীব হায়দার মরার পরে আমার দেশ ওরে বানায় দিছে মুর্তাদ, আর প্রথম আলো বানাইতেছে হাফেজী হুজুর!!ভাই,৯০% মুসল্মানের দেশে ইসলাম নিয়ে মস্করা করলে প্রথম আলো আর আপনার ইউরোপিয় বন্ধু বান্ধব আপনারে যত ভালই কউক না ক্যান, আপনে খারাপ, হুদা খারাপ না খুব খ্রাপ!!

খালেদা জিয়া-তরিকুল-হান্নান সরকার কেডা বি এন পি চালাও কয়ার পারুম না, তয় খালেদা আসলেই অদ্ভুত! হ্যায় আন্দোলনের হপ্তা খানেক পর শাহবাগে সম্মতি জানায়!! ছাত্রদলের পুলাপান রে দেখলাম না শাহবাগে? ছাত্রলীগ কি ক্যাম্পাসে অবাঞ্ছিত কইরা দিছে অগো? কেউ কইতারবেন?

আমরা ভুইলা গেছি কথাডা কি ছিল!!কথাডা ছিল এইরকম-

“হোয়েন ইউ প্লে উইথ জেন্টেলম্যান, ইউ প্লে লাইক আ জেন্টেল ম্যান। বাট হোয়েন ইউ প্লে উইথ বাস্টার্ডস, মেক শিয়োর ইউ প্লে লাইক আ বিগার বাস্টার্ড, আদারওয়াইজ ইউ উইল লুজ!!’’

-শেখ মুজিবর রহমান
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×