প্রকাশ্য দিবালোকে চুম্বনের অধিকার চাই!!!
প্রকাশ্য দিবালোকে চুম্বনের অধিকার চাই
পল্টনের রাজপথে প্রেম করতে চাই
মেক আপ ছাড়া উচ্ছল মুখ দেখতে চাই
সে তুমি মানুষটা কে ভালবাসতে চাই!!
দুজনের কথা হোক ভালবাসার অভিধান
হাত ধরে করতে চাই গোপন অভিসার
না-বলা কথায় জড়ো হবে অভিমান
দুজনে একসাথে হবে জীবনের অভিযান!!
চাঁদ দেখতে চাই-আমাবস্যাতে
চুমু খেতে চাই-পূর্নিমাতে
ভিজতে চাই-বৃস্টিতে
তুমি-আমি এক সাথে!!
প্রিয়, তুমি রাখবে কথা মোর?
হোক রাত-সকাল-ভোর?
আমি করব নাকো জোর!
খুঁজবো না তোমায়-আমি
থাকুক চোখের ঘোর!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


