আমাদের প্রেম ছিল, সে প্রেমের যমুনা ছিল। আমরা যমুনার কূলে বিহার করতাম এক নৌকার দুই পাখি হয়ে! তোমাকে বলেছিলাম- আমি ভাসব যে জলে, তোমায় ভাসাব সে জলে, ডুবব যে জলে, তোমায় ডোবাব সে জলে! আমি কথা রেখেছিলাম, তুমি রাখোনি। কিছু আসে যায় না তাতে! আমি তোমাকে ডুবিয়েছিলাম আর তুমি আমাকে পুড়িয়েছ, পুড়িয়ে খাটি করেছ, এখন আমি মানুষ হয়েছি, স্বপ্ন দেখিনা আর!
এখন এই সময়ে স্রোত একান্তই আমার, এখানে আমি একাই ভাসি, তোমাকে ছাড়া!! এই স্রোতে আর তোমার অধিকার নেই। হয়ত আমারো কিছু আসে যায় না তাতে! কথা ছিল-
''একটি নাওয়ে দুটি পাখি হয়ে প্রেম যমুনার কুলে - হাওয়ায় হাওয়ায় উড়ব দুজন দুঃখ ব্যাথা ভুলে''
তখন বলনি তুমি যে স্বপ্ন দেখব আমি সে স্বপ্ন দেখবে না তুমি! কি মিথ্যা! কি মিথ্যা! এতো মহাপাপ নয় তোমার! এতো তোমার মুখে আমার মৃত্যুদন্ড ঘোষণা!
আমি হেসেছিলাম যে সুখে, সে সুখে তুমি হেসেছিলে প্রতারণার হাসি! আলিফ লায়লার কেহেরমানের মত হয়ত বিকট ছিল, তোমার মুখের ফটোশপ আড়াল দিয়েছিল তাতে! যে ঘর আমার বাধার কথা ছিল, যাতে থাকার কথা ছিল তোমার, সে ঘর আমি নিজ হাতে ভেঙ্গেছি, কি দরকার!? যেখানে তুমিই নাই!
আমি উড়তে চেয়েছিলাম, তোমাকে সাথে নিয়ে, সেই বাতাস পড়ে গেছে, থমকে গেছে আবহাওয়া, কোনরকম পুর্বাভাস ছাড়াই, গুমোট হয়ে গেছে জীবন, এখন এখানে সবসময় ভ্যাপসা আবহাওয়া! দক্ষিণা বাতাসের প্রতীক্ষায় আছি, নৌকাও রেডী! বাতাস পেলেই ভেসে যাব!
আবার আমি ভাসব-ডুবব-স্রোতে-স্রোতে-জলে-জলে!!!
আমি কাদঁব যে দূখে, তোমায় কাদাঁব সে দুখে!!
ডুবব যে জলে, তোমায় ডোবাব সে জলে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



