প্রিয় ইনসমনিয়া - আমি তোমাকে ভুলে গেছি!
এখন আর আমি রাত জাগিনা, মনে রাখিনা,
এখন পেট ভরে ভাত খেলেই আমার ঘুম আসে,
অযথা অলীক স্বপ্ন খেলা করেনা এ চোখে!
প্রিয় ইনসমনিয়া, তুমি ঘুমিয়ে গেছ ঘুম হয়ে চোখে,
রাত জেগে কস্টের আলপনা, এখন আমি আর করি না!
স্বৈরাচারী প্রেমিকা তুমি আমার মাথার পিছের গণতান্ত্রিক প্রেম নও
তাই আমি আর জেগে থাকিনা, অষ্টপ্রহর তোমাকে আর ভালোবাসিনা!!
সিগারেট ধরাতে ধরাতে এখন আর ভাবিনা - চিতায় আগুন দিচ্ছি!!
ধূমপানটা কে ভালোবেসেই আমি সিগারেট টা খাচ্ছি!
এখন আমি আর - টাকা দিয়ে ঘুম কিনি না!
এখন আমি আর - তুমি নেই, তুমি নেই চিৎকার করি না!!
এখন আমি আর - তোমার অবৈধ আদালতের বিচার মানি না!!!
এখন আমি আর - তোমাকে ভালোবাসি না!!!!
সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না!!!!
প্রিয় ইনসমনিয়া - তুমি ঘুমিয়ে গেছ এ চোখে - পবিত্র ঘুম হয়ে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



