তোমার চ্যাপস্টিক’টা একটু দেয়া যাবে?
আমি আঙ্গুলে মাখিয়ে, একটু ঠোঁটে দেব!
ভয় নেই, আমার ধূমপায়ী ঠোঁটে লাগাব না
একটু যত্ন নেব, এই হিট ল্যাবাইল ঠোঁটের!
স্ট্রবেরী, কমলা, বাতাবী লেবু -কোন ফ্লেভার নয়
সে চ্যাপস্টিকে -তোমার ভেজা ঠোঁটের ফ্লেভার হবে!
বহু বছরের তৃষ্ণার্ত ঠোঁট, ফেটে গেছে এই শীতে
তোমার দেয়া চ্যাপস্টিক ই হোক তোমার উষ্ণতা তবে!
ইউনিলিভারের নয়, স্কয়ারের নয়, ভ্যাজলিনের নয়
তোমার ব্যবহার করা সেই সস্তা চ্যাপস্টিক, দেবে কি?
আমি আঙ্গুলে মাখিয়ে নেব, একটু দেব এই ঠোঁটে
একটু যত্ন নেব, এই হিট ল্যাবাইল ধূমপায়ী ঠোঁটের!!
শুকিয়ে যাচ্ছে ঠোঁট, ছিড়ে যাওয়া চামড়ায় গড়াচ্ছে রক্ত
ভালোবাসা অঙ্কে দূর্বল আমি হিসাব করছি-অভিমান কত শক্ত!
প্রতিবছর ফিরতি শীতে, আমি চাইব তোমার কাছে
বেচেঁ থাকা বাকি দিন গুলোতে তোমাকে দেখার অজুহাতে!
তোমার ব্যবহার করা চ্যাপস্টিকটা একটু দেবে?
আমি সেটাকে আমার করে নেব!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




