পাচঁ মিনিট সময় হবে আপনার?
আমি শুধু তাকিয়ে তাকিয়ে দুচোখ ভরে আপনাকে দেখব!
কসম করছি, আমি ওই পেলব হাত ধরব না,
জোর বাধিঁয়ে ঠোঁটে ঠোঁট ছোঁয়াব না!
মিছে নিরাপত্তার অজুহাতে আপনাকে জড়িয়ে ধরব না!
আমি আপনাকে বহুদিন দেখিনি, আমি আপনাকে দেখব!
পাচঁ মিনিট সময় হবে আপনার?
আমি গন্ধ নিতে চাইব না ওই শরীরের,
বলব না, চলুন এই সারা সন্ধ্যা আমরা রিক্সাতে ঘুরব!
বৈশাখের যাবতীয় গরম উপেক্ষা করব, ঠিক যেমন করে
উপেক্ষা করি আপনার কপট রাগ!
আমি আপনাকে বহুদিন দেখিনি,
আমি প্রানভরে পাঁচ মিনিট আপনাকে দেখব!
প্লীজ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



